News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের নতুন করে করোনা য় আক্রান্ত ৩০ হাজার ২৫৪
Image

ভারতের নতুন করে করোনা য় আক্রান্ত ৩০ হাজার ২৫৪

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): দেশজুড়ে বেড়ে চলেছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২৫৪। নিহত ৩৮১। সুস্থ হয়ে উঠেছে ৩৩ হাজার ১৩৬ বলে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। গোটা দেশে বর্তমানে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ৫৪৬। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ লক্ষ ৫৭ হাজার ০২৮।

মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ০১৯। সুস্থ হয়ে উঠেছে ৯৩ লক্ষ ৫৭ হাজার ৪৬৪। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৬৩৮। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ১৭৭। রাজধানী দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৭৩। ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে ১২ ডিসেম্বর পর্যন্ত গোটা দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ১৫ কোটি ৩৭ লক্ষ ১১ হাজার ৮৩৩।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top