News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদ ভবন হামলায় নিহতদের শ্রদ্ধার্ঘ্য লোকসভার অধ্যক্ষের
Image

সংসদ ভবন হামলায় নিহতদের শ্রদ্ধার্ঘ্য লোকসভার অধ্যক্ষের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): ২০০১ সালে সংসদ ভবন হামলায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় তিনি লিখেছেন, ২০০১ সালের এইদিনে সংসদকে রক্ষা করার লক্ষ্যে পুলিশ এবং সংসদের কর্মীরা প্রাণ হারিয়েছিলেন। তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য রইল। তাঁদের আনুগত্য এবং বীরত্ব ক্রমাগত অনুপ্রাণিত করে যাবে আমাদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে আরো সঙ্ঘবদ্ধ করবে।


 ২০০১ সালের ১৩ ডিসেম্বর সকালে ৫ জন সশস্ত্র জঙ্গী অতর্কিতে দিল্লির সংসদ ভবনে ঢুকে হামলা চালায়। ৪০ মিনিট ধরে সংসদ ভবনের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের লড়াই হয়। জঙ্গি হামলায় প্রাণ হারায় ১৪ জন। জঙ্গিরা সংসদ ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় সংসদের ভেতরে ১০০ জনের মতো সাংসদ ছিল। পরে জানা যায় এই হামলার পেছনে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের হাত ছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top