News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক শিল্পনগরী স্থাপন হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক শিল্পনগরী স্থাপন হচ্ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ডিসেম্বর৷৷ মোদী সরকারের অ্যাক্ট-ইস্ট নীতি ত্রিপুরার চেহারা বদলে দিচ্ছে৷ দক্ষিণ জেলায় শিল্পনগরী স্থাপনের কাজ জোরকদমে চলছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জোর গলায় বলেন, সাব্রুমে উত্তর-পূর্বাঞ্চলের অত্যাধুনিক শিল্পনগরী গড়ে উঠছে৷ তাতে আগামী দিনে কর্মসংস্থানের স্বপ্ণকে বাস্তব রূপ মিলবে৷ সাথে যোগ করেন, বাংলাদেশের সাথে সড়কপথে যোগাযোগ স্থাপনে সাব্রুমে মৈত্রী সেতুর নির্মাণ কাজ ডিসেম্বরের অন্তিম সপ্তাহের মধ্যে সমাপ্ত হয়ে যাবে৷ এই সেতুটি নির্মাণের ফলে দু-দেশের সম্পর্ক আরও মজবুত হবে৷ এছাড়া ব্যবসা আরও বাড়বে, বলেন তিনি৷ কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ ১৯৯৬ সালের কল্যাণপুর বাজার কলোনীর গণহত্যার ২৪ বছর পূর্তি উপলক্ষে শহীদ মরণে শ্রদ্ধাঞ্জলি ও সমাবেশের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বলেন, দীর্ঘদিন ধরে ত্রিপুরায় নতুন চিন্তার বহিঃপ্রকাশ কেউ দেখেননি৷ ফলে রাজ্যের অগ্রগতি আশানুরূপ হয়নি৷ তিনি নিশানা করে বলেন, ত্রিপুরায় বামফ্রন্ট সরকার কেবল কেন্দ্রের নিন্দা জানাতে ব্যস্ত ছিল৷ কিন্তু, মোদী সরকারের অ্যাক্ট-ইস্ট নীতির কোনও সুবিধা নিতে ব্যর্থ হয়েছে৷ অন্যদিকে, ত্রিপুরায় বিজেপির নেতৃত্বে নতুন সরকার উন্নয়নকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে৷


তিনি বলেন, কেন্দ্রীয় সরকার উত্তরপূর্বের অগ্রগতির জন্য সমস্ত রকম সহায়তা করছে৷ রাজ্যগুলিকে কেবল তার সুবিধা নিতে হবে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরার দক্ষিণ জেলায় একটি অত্যাধুনিক শিল্পনগরী নির্মিত হচ্ছে৷ কেন্দ্র থেকে ইতিমধ্যে লজিস্টিক হাব-এর জন্য ১৪০ কোটি টাকা পাওয়া গেছে৷ মুখ্যমন্ত্রীর মতে, সাব্রুমে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের সাথে সাথে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং ত্রিপুরার অগ্রগতি হবে৷

বিপ্লব দেব বলেন, একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য রেলওয়ে গুডস স্টেশন, যা বহু কিলোমিটার দীর্ঘ নির্মিত হচ্ছে৷ এই স্টেশনটি নির্মিত হলে পণ্য আমদানি ও রফতানিতে ব্যাপকভাবে সহায়তা মিলবে৷ তিনি আশ্বস্ত করেন, প্রগতির প্রশ্ণে নতুন শিল্প স্থাপনে ত্রিপুরা সরকার পাঁচ বছরের জন্য জিএসটি-তে ছাড় দেবে৷ এছাড়া, বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ভরতুকি দেওয়া হবে৷ তাঁর সাফ কথা, ত্রিপুরার অগ্রগতির জন্য সরকার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে৷ দেশের উন্নত রাজ্যের তালিকায় ত্রিপুরার নাম লিপিবদ্ধ করার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top