নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানা এলাকা থেকে বাইক সহ একজনকে আটক করা হয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় পানিসাগর থানায় মামলা গৃহীত হয়েছে৷ উল্লেখ্য পানিসাগর থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় গত বেশ কিছুদিন ধরেই বাইক চুরির ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷
চোরের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে৷চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেলেও পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ অনেকটাই নড়েচড়ে বসেছে৷ ইতিমধ্যে পুলিশি অভিযানে এক বাইক চোর পুলিশের জালে আটক হয়েছে৷তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷বাইক চোর চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে৷ চোর চক্রকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও পুলিশের এক আধিকারিক জানিয়েছেন৷উল্লেখ্য বিভিন্ন এলাকা থেকে চুরি করে এসব বাইক ও অন্যান্য সামগ্রী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছে৷
এসব চলে যাওয়ার সামগ্রী বাংলাদেশে পাচার রোধে বিএসএফের তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে পুলিশের আধিকারিক জানিয়েছেন৷

