News Flash

  • Home
  • Uncategorized
  • বিটিআর নির্বাচন : ঘুরে দাঁড়িয়েছে হাগ্রামার বিপিএফ, হাড্ডাহাড্ডি লড়াই ইউপিপিএল-এর সঙ্গে, সমানে সমানে বিজেপি
Image

বিটিআর নির্বাচন : ঘুরে দাঁড়িয়েছে হাগ্রামার বিপিএফ, হাড্ডাহাড্ডি লড়াই ইউপিপিএল-এর সঙ্গে, সমানে সমানে বিজেপি

কোকরাঝাড় (অসম), ১২ ডিসেম্বর (হি.স.) : দ্রুত পট পরিবর্তন হচ্ছে ৪০ আসনের বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর নির্বাচনে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ধরাশায়ীর মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছে তিন মেয়াদের বিটিসি-প্রধান হাগ্রামা মহিলারির বিপিএফ। সাত রাউন্ডের গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী বিপিএফ ৮, ইউপিপিএল ৯, বিজেপি ৭-টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া গণনায় এগিয়ে রয়েছেন বিপিএফ-এর ৯, ইউপিপিএল-এর ৩, বিজেপি-র ৭, কংগ্রেসের ১ জন করে প্রার্থী। ভোট গণনা হবে আট রাউন্ডে। জানা গেছে, শেষ রাউন্ডের গণনা চললেও জেলা দফতর থেকে আনুষ্ঠানিকভাবে আর বেশি ঘোষণা করা হয়নি।

শনিবার সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হওয়ার পর লাগাতার ঊর্ধ্বমুখি ছিল প্রমোদ বড়োর ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল)-এর। দুপুরে ঘোষিত ফলাফল অনুযায়ী ৪০ আসনের বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর) তথা বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর নির্বাচনে ইউপিপিএল ১৮, বিপিএফ ৬, বিজেপি ১৪, কংগ্রেস-এআইইউডিএফ জোট ১, গণ সুরক্ষা পার্টি ১-টি কেন্দ্রে এগিয়েছিল। ভোটের যে ট্রেন্ড দেখা গিয়েছিল তাতে ক্ষমতাসীন ১৭ বছরের হাগ্রামা মহিলারির বড়োল্যান্ড পিপলস এফ (বিপিএফ)-এর নিশ্চিত পতন বলে ধরে নিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাগ্রামার দলকে দাপিয়ে উত্থান ঘটায় সংশ্লিষ্টরা ধরে নিয়েছিলেন, প্রাক্তন ছাত্রনেতা প্রমোদ বড়োর ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল)-এর সঙ্গে জোট গড়ে বিটিআর-এর দখল নেবে বিজেপি। কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টার পর হঠাৎ বাজিমাৎ করে এক লাফে ১৭-য় পৌঁছে পুনরায় ক্ষমতা দখলের দিকে এগিয়ে যায় বিপিএফ। এ মুহূর্তে ইউপিপিএল-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এ মুহূর্তে ধারণা করা হচ্ছে, ৪০ আসনের বিটিআর-এ কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে না। পরিষদ গঠন করতে ম্যাজিক সংখ্যা ২১। এর কাছাকাছি কোনও দলই যেতে পারবে না বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ সকাল আটটা থেকে বিটিআর-এর অন্তর্গত চার জেলা কোকরাঝাড়, ওদালগুড়ি, বাকসা এবং চিরাং জেলার ভোটগণনা শুরু হয়েছে। বিপিএফ-প্ৰধান হাগ্ৰামা মহিলারি এবং ইউপিপিএল-প্ৰধান প্ৰমোদ বড়ো দু-দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুই কেন্দ্রেই তাঁরা দুজনে কখনও এগিয়ে-তো কখনও পিছিয়ে চলেছেন। বিটিসি-র প্ৰাক্তন উপ-মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য খাম্ফা বরগয়ারি চিরাংদুয়ারে ইউপিপিএল প্ৰাৰ্থী রঞ্জিত বসুমতারি (বিআর ফেরেংগাদাও)-র কাছে পরাস্ত হয়েছেন। অন্যদিকে প্ৰাক্তন এনডিএফবি (উগ্রপন্থী সংগঠন) নেতা তথা ইউপিপিএল প্ৰাৰ্থী গোবিন্দ বসুমতারি ভৈরবকুণ্ড আসনে জয়লাভ করেছেন।

বিটিআর নিৰ্বাচনে ৪০ আসনে প্ৰতিদ্বন্দ্বিতা করেছেন মোট ২৪১ জন প্ৰাৰ্থী। গত ৭ ডিসেম্বর প্ৰথম এবং ১০ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভোটদান অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফায় বাকসা জেলায় ১১ আসনে ৬৪ ও ওদালগুড়ির ১০টি পরিষদীয় আসনে ৬০ জন এবং দ্বিতীয় দফায় কোকরাঝাড় জেলার ১২টি এবং চিরাং জেলার সাতটি সহ মোট ১৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল।

দুই দফায় মোট ২৩,৮২,০৩৬ জন ভোটার মোট ৩,১৪৬টি ভোটগ্ৰহণ কেন্দ্ৰে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন৷ ভোটের লড়াই বিপিএফ, ইউপিপিএল এবং বিজেপির মধ্যে হলেও রাজ্য রাজনীতিতে বহুচর্চিত মহাজোটের বার্তা বহনকারী কংগ্রেস-এআইইউডিএফ জোটের হাল বেহাল বলেই আপাতত ট্রেন্ডে দেখা যাচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top