News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৭২ রানের লিড নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চালকের আসনে ভারত
Image

৪৭২ রানের লিড নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চালকের আসনে ভারত

সিডনী, ১২ ডিসেম্বর (হি. স.):  অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল ভারত । জোড়া শতরান করলেন ঋষভ পন্থ এবং হনুমা বিহারী। এছাড়া রান পেলেন শুভমন গিল, মায়াঙ্ক আগরওয়ালও। আর সেকারণেই দিনরাতের এই ম্যাচে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ৮৬ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার সংগ্রহ চার উইকেটে ৩৮৬ রান। দুই ইনিংস মিলিয়ে লিড ৪৭২ রানের। বাকি আর একদিন। পরিস্থিতি যা তাতে এখান থেকে ম্যাচ কোনওভাবেই হারবেন না রাহানেরা।

প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছিল দু’দলের প্রথম ইনিংস। ভারতের ১৯৪ রানের জবাবে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া ‘এ’। এরপর এদিন দ্বিতীয় দিনের শুরুতে ফের ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। এদিন ফের ব্যর্থ হলেন পৃথ্বী শ। মাত্র ৩ রানেই ফিরে যান তিনি। এজন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই পৃথ্বীকে নিয়ে মজাও করেন। তবে এরপর ভারতের ইনিংসের হাল ধরেন মায়াঙ্ক এবং শুভমন। দু’জনে মিলে জুটিতে ১০৪ রান যোগ করেন। ৬৫ রানে শুভমন আউট হন। মায়াঙ্ক করেন ৬১ রান। এরপর অধিনায়ক রাহানে ৩৮ রানে ফেরেন।

অজি বোলাররা তখন খেলায় ফেরার চেষ্টায়। তখনই জুটি বাঁধেন হনুমা এবং ঋষভ। দু’জনেই দিনের খেলা শেষ হতে হতে শতরান পূর্ণ করেন। হনুমা বিহারী যেখানে ১৯৪ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন।  প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করলেও এই ইনিংসে তেমন প্রভাব ফেলতে পারেননি কোনও অজি বোলার। স্টেকেটে দু’টি এবং উল্ডারমাথ ও সুইপসন একটি করে উইকেট পেয়েছেন।

এর আগে প্রথম দিন টিম ইন্ডিয়াকে ১৯৪ রানে বেঁধে ফেললেও ভারতীয় পেসারদের দাপটে ১০৮ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া এ। এখন দেখার শেষদিনে কতটা কার্যকর হন শামি–বুমরাহ–সিরাজ–সাইনিরা। তাঁদের উপরই আপাতত নির্ভর করছে ভারতের জয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top