News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচনে অ-অরুণাচলিদের সুযোগ নয়, বিজয়নগরে থানা সহ সরকারি দফতরে অগ্নিসংযোগ
Image

পঞ্চায়েত নির্বাচনে অ-অরুণাচলিদের সুযোগ নয়, বিজয়নগরে থানা সহ সরকারি দফতরে অগ্নিসংযোগ

ইটানগর, ১২ ডিসেম্বর (হি. স.) : আঞ্চলিকতা ক্রমশ উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিপদ ডেকে আনছে। অরুণাচল প্রদেশের বিজয়নগর অঞ্চলে স্থানীয়দের এমনই মানসিকতা আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে। অ-অরুণাচলীদের বিজয়নগর থেকে বাইরে পাঠানোর আবদারে স্থানীয় মানুষ এবং যুব সম্প্রদায় সহ চার শতাধিক উত্তেজিত জনতা পুলিশ স্টেশন সহ কয়েকটি সরকারি কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। মূলত, পঞ্চায়েতে নির্বাচনে অসম রাইফেলস-এর প্রাক্তন জওয়ান এবং অন্য রাজ্যের বাসিন্দাদের সুযোগ দেওয়ার জন্যই ওবিন স্টুডেন্টস ইউনিয়ন প্রচণ্ড ক্ষেপেছে।

পুলিশ জানিয়েছে, গান্ধীগ্রাম এলাকা থেকে চার শতাধিক স্থানীয় এসে সমস্ত কিছু তছনছ করে দিয়ে গেছে। তারা অতিরিক্ত সহকারী কমিশনারের অফিস, পোস্ট অফিস, এসবি অফিস এবং বিজয়নগর থানায় ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের একটাই দাবি, অ-অরুণাচলীকে কোনও সুযোগ দেওয়া যাবে না। পুলিশ আরও জানিয়েছে, উত্তেজিত জনতার হাতে লাঠি, তির, ধনুক ইত্যাদি ছিল। পুলিশের দাবি, স্থানীয় হেলিপ্যাড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসলীলা চালিয়ে তারা গান্ধীগ্রাম ফিরে গেছে।

ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অরুণাচল পুলিশের ৩০ জন আধিকারিককে সঙ্গে নিয়ে পুলিশ সুপার বিজয়নগর ছুটে গেছেন। প্রয়োজনে আরও পুলিশ কর্মী মোতায়েন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top