News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার কারণে পিছিয়ে যেতে পারে পর্ষদের পরীক্ষা
Image

করোনার কারণে পিছিয়ে যেতে পারে পর্ষদের পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এপ্রিল মাস কিংবা মে মাসে৷ ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গভর্নিং কমিটির মিটিং৷ সেই মিটিং-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে৷


এই বছর থেকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ণ দুই ধরনের করা হবে৷ একটা হবে বেসিক আরেকটা হবে স্ট্যান্ডার্ডস প্রশ্ণ৷ বেসিক অঙ্ক পরীক্ষায় পাশ করলে পিওর সাইন্স নিয়ে পড়ার সুযোগ থাকবে না৷ স্ট্যান্ডার্ডস অঙ্ক পরীক্ষায় পাশ করলে পিওর সাইন্স নিয়ে পড়ার সুযোগ থাকবে৷ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে অনলাইনে রেজিশ্ঢেশান শুরু হয়ে গেছে ৭ নভেম্বর থেকে৷ ৭ ডিসেম্বরের মধ্যে রেজিশ্ঢেশান শেষ হয়ে যাওয়ার কথা ছিল৷


কিন্তু এই সময়ের মধ্যে ৫০ শতাংশ ছাত্র-ছাত্রি রেজিশ্ঢেশান করেছে৷ তাই এখনো রেজিশ্ঢেশান করার সুযোগ দেওয়া হয়েছে৷ শুক্রবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই সংবাদ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top