News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনা হত মহিলা, আহত চালক
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনা হত মহিলা, আহত চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ১১ ডিসেম্বর৷৷ খোয়াইয়ের শিঙি ছড়া এলাকায় পথ দুর্ঘটনায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় মৃত মহিলার নাম কল্যাণী দেববর্মা৷ জানা যায় তিনি বাইকে করে স্বামীর সঙ্গে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন৷ বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর ভাবে আহত হয়েছিলেন৷
তাকে আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবিতে স্থানান্তরিত হয়৷ জিবিতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়৷ পথ দুর্ঘটনায় আহত কল্যাণী মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই খোয়াইয়ের শিঙি ছড়া সহ পার্শবর্তী এলাকা গুলিতে গভীর শোকের ছায়া নেমে আসে৷


এদিকে, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং সঙ্গে টমটম ও দুর্ঘটনার কবলে পড়ে , এতে অল্পবিস্তর আহত টমটমের চালক সহ টমটমে থাকা এক যাত্রী৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ণ এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় টিআর-০৬-১৫৭৪ ম্বরের একটি বুলেরো পিকআপ মদ মত্ত অবস্থায় দ্রুত গতিতে খোয়াই থেকে তেলিয়ামুড়া আসার পথে এবং উল্টো দিক থেকে টটিআর-০৬-এ- ১৮৬৯ নম্বরের একটি ম্যাক্সি ট্রাক কে সজোরে ধাক্কা মারে৷ এতে ম্যাক্সি ট্রাকে থাকা চালকসহ অন্য একজন তেমন গুরুতর আহত না হলেও অল্পবিস্তর আহত হয়৷ সেই সাথে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের সামনে থেকে অল্পেতে রক্ষা পায় একটি টমটম৷ টমটম রাস্তা থেকে বাঁক নিতে গিয়ে উল্টে রাস্তার পাশের ড্রেনে চলে যায়৷ এতে টমটমে থাকা চালকের পায়ে অন্য এক যাত্রীর পিঠে আঘাত লাগে, এতে অল্পবিস্তর আহত হয় টমটমে থাকা দুজন৷


দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের বিকট আওয়াজে এলাকাবাসীরা দৌড়ে এসে মদ মত অবস্থায় থাকা বুলেরো পিকআপ গাড়ির চালককে আটক করে৷
খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তেলিয়ামুড়া থানার পুলিশ এসে মদমত্ত অবস্থায় থাকা বুলেরো গাড়ির চালকসহ গাড়িটিকে থানায় নিয়ে যায়৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top