News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মঠচৌমুহনীতে অগ্ণিকান্ড এবারে বসত ঘরে, প্রচুর ক্ষতি
Image

ফের মঠচৌমুহনীতে অগ্ণিকান্ড এবারে বসত ঘরে, প্রচুর ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ মঠচৌমুহনী এলাকার একটি বাড়িতে গতকাল রাতে বিধবংসী অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে৷ তাতে বাড়ির বসতঘর পুড়ে ছারখার হয়ে গেছে৷ অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকের নাম সজল কৃষ্ণ সাহা৷


ওই বাড়িতে ভাড়া থাকতেন টোটন দাস নামে এক ব্যক্তি৷ গতকাল রাতে তিনি সপরিবারে অন্যত্র বেড়াতে গিয়েছিলেন৷ বাড়িতে কোন লোকজন ছিলেন না৷পরিবারের লোকজনদের অনুপস্থিতিতেই অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে৷অগ্ণিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ দমকল বাহিনীর তৎপরতায় আগুন আয়ত্তে আসে৷

ফলে পার্শবর্তী এলাকার বাড়িঘর অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top