News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উগ্রপন্থার কালো দিন ফিরে আসতে দেওয়া হবে না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Image

রাজ্যে উগ্রপন্থার কালো দিন ফিরে আসতে দেওয়া হবে না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.)৷৷ উগ্রপন্থার সাথে কোনও আপস নয়৷ ত্রিপুরার পবিত্র ভূমির এক ইঞ্চিও উগ্রপন্থীদের জন্য ছেড়ে দেওয়া হবে না৷ হিন্দুস্থান সমাচার-এর সাথে একান্ত সাক্ষাৎকারে দৃঢ় প্রত্যয়ের সুরে এ-কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর সাফ কথা, সম্প্রতি উগ্রপন্থীদের গতিবিধির সাথে এডিসি নির্বাচন হোক কিংবা কারোর যোগসাজশ থাকুক, উগ্রপন্থার কালো দিন ফিরে আসতে দেওয়া হবে না৷


শুক্রবার সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় সম্প্রতি দুটি অপহরণের ঘটনা ঘটেছে৷ এতে দামছড়ার ঘটনায় অভিযুক্তদের ধরপাকড় চলছে৷ খুব শীঘ্রই অপহৃতকে খোঁজে বের করা সম্ভব হবে৷ তিনি নিশ্চিত, ওই ঘটনার সাথে উগ্রপন্থী গতিবিধির কোনও সম্পর্ক নেই৷ সাথে তিনি যোগ করেন, ধলাই জেলায় অপহরণের ঘটনায় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ওই ঘটনায়ও শীঘ্রই সাফল্য মিলবে বলে তিনি দাবি করেন৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তল্লাশি অভিযান জারি রেখেছে৷ তাছাড়া, বিজিবি-র সাথেও লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে৷ তাঁর কথায়, মালদাপাড়ায় সংগঠিত ঘটনা ভবিষ্যতের জন্য সতর্ক করেছে৷ তবে, উগ্রপন্থীদের কু-মতলব সফল হতে দেব না৷ তিনি বলেন, ত্রিপুরায় শান্তির পরিবেশ নষ্ট হোক, সেই সুযোগ দেওয়া হবে না৷ কারণ, উগ্রপন্থার বাড়বাড়ন্তে রাজ্যের অপূরণীয় ক্ষতি হবে, তা সকলেই অবগত৷


তাঁর বক্তব্য, ত্রিপুরার মানুষ শান্তি এবং উন্নয়ন, দুটোই চাইছেন৷ ফলে, উগ্রপন্থা সমস্যার সমাধান নয় তা সকলেই বুঝে গেছেন৷ তবুও অন্ধকার জগৎ থেকে যারা ফিরে আসতে চাইছে না তাদের সাথে কোন আপস নয়৷ তাঁর সাফ কথা, এডিসি নির্বাচনের লক্ষ্যে হোক কিংবা কারোর যোগসাজশ থাকুক, উগ্রপন্থা দমনে ত্রিপুরা সরকার আপসহীন নীতি নিয়েছে৷ এ-ক্ষেত্রে যা প্রয়োজন সমস্ত ব্যবস্থা নিতে প্রস্তুত আছি৷ প্রয়োজনে কেন্দ্রের সহায়তায় কঠোর পদক্ষেপ নেবে রাজ্য সরকার৷ তিনি আশ্বস্ত করে বলেন, ত্রিপুরায় শান্তির পরিবেশ চিরস্থায়ী হবে৷ তার সাথে উন্নয়ন পাল্লা দিয়ে বাড়বে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top