News Flash

  • Home
  • Uncategorized
  • রিপোর্ট নেগেটিভ, চিন্তা-মুক্ত বলিউড তারকা নীতু কাপুর
Image

রিপোর্ট নেগেটিভ, চিন্তা-মুক্ত বলিউড তারকা নীতু কাপুর

মুম্বই, ১১ ডিসেম্বর (হি.স.): কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে, ফলে চিন্তা-মুক্ত হলেন বলিউড তারকা নীতু কাপুর। শুক্রবার নীতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি মায়ের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করে জানিয়েছেন, ‘আপনাদের সকলের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। শুক্রবার আমার মায়ের করোনা-রিপোর্ট নেগেটিভ এসেছে।’ নভেম্বর থেকে ‘যুগ যুগ জিয়ো’ ছবির শ্যুটিং চলছিল চণ্ডীগড়ে। গত ৪ ডিসেম্বর সূত্র মারফত জানা গিয়েছিল, ৬২ বছর বয়সী নীতু কাপুর করোনা-আক্রান্ত হয়েছেন। এরপরই ছেল রণবীর কাপুরের সঙ্গে মুম্বইয়ে চলে আসনে নীতু। নীতু নিজেও জানান, তিনি মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।


স্বেচ্ছা-নিভৃতবাসে ছিলেন নীতু, চিকিৎসকদের পরামর্শ মতো চিকিৎসা নিয়েছিলেন। অবশেষে শুক্রবার নীতুর মেয়ে জানালেন, তাঁর মায়ের করোনা-টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রসঙ্গত, ‘যুগ যুগ জিয়ো’ ছবির গোটা কাস্টের করোনা পরীক্ষা করা হয়েছিল। আক্রান্ত হন অভিনেতা বরুণ ধবন, নীতু কপূর, মণীশ পল এবং ডিরেক্টর রাজ মেহতা। তবে অনিল কপূরের রিপোর্ট নেগেটিভ এসেছে। অভিনেত্রী কিয়ারা আডবাণীর কোভিড পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top