News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী পদে অগ্ণিপরীক্ষার প্রয়োজন নেই বিপ্লবের, বাতিল ১৩ ডিসেম্বরের কার্যক্রম, বললেন উপমুখ্যমন্ত্রী
Image

মুখ্যমন্ত্রী পদে অগ্ণিপরীক্ষার প্রয়োজন নেই বিপ্লবের, বাতিল ১৩ ডিসেম্বরের কার্যক্রম, বললেন উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাতে গিয়ে বিপ্লব কুমার দেবের অগ্ণিপরীক্ষার মুখোমুখি হওয়ার এখন আর প্রয়োজনীয়তা নেই৷ কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যে বিজেপি বিধায়কগণ ও মন্ত্রীদের অনুরোধে তিনি আগামী ১৩ ডিসেম্বরের কার্যক্রম বাতিলে সম্মতি দিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ-বিষয়ে নিশ্চিত হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


বৃহস্পতিবার উপ-মুখ্যমন্ত্রী বলেন, গতকাল সন্ধ্যায় বিজেপি-র সমস্ত মন্ত্রী এবং বিধায়কগণ মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘ বৈঠক করেছেন৷ ১৩ ডিসেম্বরের অনুষ্ঠান বাতিল করার জন্য ওই বৈঠকে সকলেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অনুরোধ করেছেন৷ জিষ্ণু দেববর্মার কথায়, ইতিপূর্বে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রভারি বিনোদ সোনকরও বিপ্লব দেবকে ওই কর্মসূচি বাতিল করার জন্য অনুরোধ করেছিলেন৷

জিষ্ণু দেববর্মা আজ সাফ জানিয়েছেন, ১৩ ডিসেম্বরের কার্যক্রমের এখন আর প্রয়োজনীয়তা নেই৷ মুখ্যমন্ত্রীও আমাদের সবার অনুরোধে সম্মতি দিয়েছেন৷ উপ-মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি-র পরিবার অনেক বড়৷ প্রদেশ বিজেপি প্রভারিও এমনটাই বলেছেন৷ ফলে, বিজেপিতে বিদ্রোহী শব্দটি প্রাসঙ্গিক নয়৷ তাঁর মতে, কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে থাকেন, তবে দল এ বিষয়ে সব পদক্ষেপ নেবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top