News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় আগুনে পুড়ে ছাই চারটি দোকান, ঘন ঘন অগ্ণিকাণ্ডে উদ্বিগ্ণ সদর মহকুমাশাসক
Image

আগরতলায় আগুনে পুড়ে ছাই চারটি দোকান, ঘন ঘন অগ্ণিকাণ্ডে উদ্বিগ্ণ সদর মহকুমাশাসক

আগরতলা, ৯ ডিসেম্বর (হি. স.)৷৷ ফের ত্রিপুরায় আগুনে পুড়ল দোকান৷ আগরতলার বর্ডার গোলচক্কর বাজারে গতকাল মধ্যরাতে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ এ-নিয়ে গত কয়েকদিনের মধ্যে আগরতলায় আরও তিনটি স্থানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ দুই ঘটনায় বাজারে আগুন লেগে দোকান পুড়েছে৷ ঘন ঘন বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সদর মহকুমাশাসক অসীম সাহা৷ তিনি বাজার কমিটিগুলিকে নৈশকালীন পাহারার বন্দোবস্ত করার পরামর্শ দিয়েছেন৷


আজ বুধবার সকালে বাজার পরিদর্শন করেছেন সদর মহকুমাশাসক অসীম সাহা৷ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল রাত আনুমানিক আড়াইটা-তিনটা নাগাদ বর্ডার গোলচক্কর বাজারে চারটি দোকানে আগুন লেগেছিল৷ তার মধ্যে তিনটি মুদি ও একটি রঙের দোকান রয়েছে৷ চারটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে৷ তিনি জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে৷ তবে, একটি দোকানেও বিমা ছিল তা দোকান-মালিকদের কাছে জানা গিয়েছে৷

সদর মহকুমাশাসকের কথায়, মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যোজনায় বিনামূল্যে বিমার সুবিধা পাওয়া যাচ্ছে৷ ব্যবসা করার বৈধ কাগজ থাকলে ওই যোজনায় আবেদন করা যাবে৷ তাতে এ-ধরনের ক্ষয়ক্ষতির ফলে আর্থিক লোকসানের হাত থেকে রক্ষা হবে৷ তাঁর দাবি, বাজারের সমস্ত ব্যবসায়ীকে বিমা করার পরামর্শ দিয়েছি৷ তার জন্য শীঘ্র বাজারগুলিতে গণ-বিমা করার জন্য শিবিরের আয়োজন করা হবে৷ এদিন প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে ৫০০০ টাকা করে প্রত্যেক দোকানদারকে দিয়েছেন মহকুমাশাসক৷ ক্ষয়ক্ষতি নিরূপণ হওয়ার পর এসডিআরএফ তহবিল থেকে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷ এদিকে, স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত বাজার পরিদর্শন করেছেন৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
এদিন অসীমবাবু ঘন ঘন বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, গত কয়েকদিনের মধ্যে তিনটি স্থানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ মঠ চৌমুহনি বাজার, প্রতাপগড় বাজার এবং অভয়নগরে অগ্ণিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফলে ওই সব ঘটনা নাশকতামূলক নাকি শর্ট সার্কিট থেকে সংঘটিত হয়েছে তার কারণ খুঁজে বের করা খুবই জরুরি৷ তিনি বাজার কমিটিগুলিকে পরামর্শ দিয়ে বলেন, সমস্ত বাজারে নৈশকালীন পাহারার বন্দোবস্ত করা হোক৷ তাতে অন্তত সময় মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top