News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশার জন্য এখনও জাঁকিয়ে পড়ছে না শীত ঃ আবহাওয়া দফতর
Image

ঘন কুয়াশার জন্য এখনও জাঁকিয়ে পড়ছে না শীত ঃ আবহাওয়া দফতর

আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.)৷৷ ঘন কুয়াশার দরুন আপাতত ত্রিপুরায় জাঁকিয়ে পড়ছে না শীত৷ ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ তাপমাত্রা কমতে শুরু করবে৷ তবে, শীতের আমেজ ত্রিপুরাবাসী খুব বড়জোর দেড় থেকে দুই মাস অনুভব করতে পারবেন৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এমনটাই ধারণা করা হচ্ছে৷


আজ বুধবার ভোরে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়েছে৷ তাতে, প্রাতঃভ্রমণকারীদের্ কিছুটা অসুবিধা হয়েছে৷ এছাড়া দিনের অধিকাংশ সময় সূর্যের রশ্মি সঠিকভাবে দেখা যায়নি৷ মাঝেমধ্যে আকাশ ছিল মেঘাচ্ছন্ন৷

আবহাওয়া দফতরের জনৈক আধিকারিকের কথায়, ঘন কুয়াশার কারণে আপাতত শীত পড়বে না৷ তবে, চলতি মাসের ১৫-১৬ তারিখ থেকে তাপমাত্রা ক্রমশ নামতে শুরু করবে৷ তিনি বলেন, জানুয়ারিতে শীতের আমেজ সঠিকভাবে পাওয়া যাবে৷ তবে, খুব বড়জোর দেড় থেকে দুমাস ত্রিপুরাবাসী শীতের আমেজ উপভোগ করতে পারবেন৷
তাঁর দাবি, হাড় হিম করা শীত এ-বছর পড়বে না৷ সর্বনিম্ন ১০-এর কাছাকাছি তাপমাত্রা নামবে৷ গত জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল৷ অবশ্য, পুরো ঠাণ্ডা মরশুমে শুধু একদিন তাপমাত্রা দুয়ের ঘরে পৌঁছেছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top