News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বৃদ্ধ ও ফটিকরায়ে কিশোরী ফাঁসিতে আত্মঘাতী
Image

কদমতলায় বৃদ্ধ ও ফটিকরায়ে কিশোরী ফাঁসিতে আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ফাঁসিতে আত্নঘাতী ষাটোর্ধ এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম সুশেন্দ্র নাথ৷ঘটনা কদমতলা থানাধীন সরসপুরের আমটিল্লা এলাকায়৷ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে কদমতলা থানার পুলিশ৷ রুজু করেছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা৷


উত্তর জেলার কদমতলা থানা এলাকার আমটিল্লা এলাকায় ষাটোর্ধ এক ব্যক্তির ফাঁসি লেগে আত্মঘাতী হওয়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ জানা গেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের আমটিল্লা এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুশেন্দ্র নাথ(৬০) পিতা-মৃত বিহারী নাথকে আজ কাকভোরে পরিবারের লোকজন ঘরে না পেয়ে এদিক-ওদিক খুঁজাখুঁজি শুরু করেন৷ দীর্ঘক্ষন খুজাখুজির পর বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানাকে৷ কদমতলা থানার সাব-ইন্সপেক্টর বুদ্ধিমান দেববর্মা পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসেন৷ তারপর ময়নাতদন্তের পর সুশেন্দ্র নাথের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় কদমতলা থানার পুলিশ৷ পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷


এদিকে মৃত সুশেন্দ্র নাথের ছেলে জানায়, ইদানিংকালে তাদের পরিবারে কোন ধরনের কলহ ছিল না৷ প্রতিদিনের মতো গতকাল রাত্রিবেলা রাতের খাবার খেয়ে হাসিখুশি সকলেই নিজ নিজ বিছানায় চলে গিয়েছিলো৷ কিন্তু কাকভোরে নিজ পিতার নড়াচড়া না পেয়ে খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের একটি গাছের ডালে ফাঁসি লাগা অবস্থায় দেখতে পেয়ে হতবাক গোটা পরিবার৷ এখন পর্যন্ত পরিবারের সকল সদস্য সুশেন্দ্র নাথের ফাঁসি লেগে আত্মহত্যার কারণ বুঝে উঠতে পারেনি৷ তবে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা৷
অপরদিকে ষাটোর্ধ ব্যক্তি ফাঁসি লেগে আত্মঘাতী হওয়ার ঘটনায় গোটা সরসপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকার পশ্চিম কাঞ্চন বাড়ি এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক তরুণী৷ আত্মঘাতী তরুনীর নাম রিয়া মজুমদার৷ আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷জানা যায় রিয়া মজুমদার নামে ওই তরুণী ফাঁসিতে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে ফাঁসি থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এ ব্যাপারে ফটিকরায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গৃহীত হয়েছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে এটি আত্মহত্যা না এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে৷ তরুনীর আত্মহত্যার সংবাদ এ এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top