News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সব জেলায় জাতীয় লোক আদালত ১২ ডিসেম্বর
Image

রাজ্যের সব জেলায় জাতীয় লোক আদালত ১২ ডিসেম্বর

আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.)৷৷ শনিবার ত্রিপুরায় বসছে জাতীয় লােক আদালত৷ সবকয়টি জেলা আদালত চত্বরে বসবে জাতীয় লােক আদালত৷
এ-বিষয়ে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব অংশুমান দেববর্মা জানিয়েছেন, জাতীয় লােক আদালতে ৯২৯ টি মামলা নিষ্পত্তির জন্য তােলা হবে৷ মােটর যান দুর্ঘটনাগ্রস্থদের ক্ষতিপূরণ, আপাসযােগ্য বিরােধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, বিবাহ সংক্রান্ত বিরােধ, দেওয়ানি সংক্রান্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য লােক আদালতে তােলা হবে৷ এ জন্য রাজ্যে মােট ৩৯টি আদালত বসবে৷


তিনি আরও জানিয়েছেন, ব্যাংক ঋণ পরিশােধ সংক্রান্ত ০৬টি মামলা, যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা ১৬২টি , আপসযােগ্য ফৌজদারি বিরােধের ৩৪৯টি মামলা, বিবাহ সংক্রান্ত বিরােধের ২৩০টি মামলা, এনআই অ্যাক্টের ১২৬টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত ০১টি মামলা, জমির দখল সংক্রান্ত বিরােধ-এর ১০টি মামলা এবং অন্যান্য আপসযােগ্য দেওয়ানি মামলা ৪৫টি শুনানির জন্য উঠবে৷ ইতিমধ্যে মামলার পক্ষাপক্ষকে নােটিস দিয়ে জানানাে হয়েছে৷

অংশুমান বাবুর কথায়, আদালতগুলিতে মামলার পক্ষা-পক্ষকে সহযােগিতা করতে আইনি স্বেচ্ছাসেবকরা থাকবেন৷ তিনি দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরােধ করেছেন৷ এর সঙ্গে আবেদন করেছেন, মামলার বিষয়ে কোনও নথি কারও নিয়োজিত আইনজীবীদের মাধ্যমে আগে জমা করে না থাকলে, লােক আদালতে উপস্থিত হওয়ার সময় তা সঙ্গে নিয়ে আসতে৷
তিনি বলেন, করােনা অতিমারির জন্য আদালতগুলিতে সবার মাস্ক পরিধান করা আবশ্যক৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে লােক আদালতের কাজ৷ এ ছাড়া অতিমারির অন্যান্য স্বাস্থ্যবিধি মান্য করতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top