News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

বিলোনিয়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ৯ ডিসেম্বর৷৷ বিলোনিয়ার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ সংলগ্ণ বিবেকানন্দ কলোনি এলাকার কালভার্টের নিচে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ মৃতদেহটি দেখার পর এলাকাবাসীরা শনাক্ত করতে পারেননি৷


সঙ্গে সঙ্গেই বিলোনিয়া থানায় এবং অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দেওয়া হয়৷ এলাকাবাসীরা জানায় আজ সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা থেকে ওই বিবেকানন্দ কলোনি এলাকার কালভার্টের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কে বসে থাকতে দেখতে পেয়েছিল এলাকাবাসীরা৷ কিছুক্ষণ পর কিছু লোকজনের নজরে পড়ে যে জায়গায় উনি বসে ছিলেন সেখানে জুতোগুলো পড়ে রয়েছে এবং কোনো মানুষজনকে দেখতে পাচ্ছেন না৷ এরপর সন্দেহ হয়, এলাকার অন্যান্য নাগরিকরা ছুটে এসে খোঁজ করে দেখতে পায় কালভার্টের নিচে কাদা জলের মধ্যে পড়ে রয়েছে এক ব্যক্তি৷

তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বিলোনিয়ার দমকল বাহিনী দের খবর দেওয়া হলে, তারা ছুটে গিয়ে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পরবর্তী সময়ে বিলোনিয়া হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা যায় নাম বাদল দাস,বয়স ৩৮, উনার বাড়ি বিলোনিয়া সাতমুড়া এলাকায় পেশায় তিনি গাড়ির চালক৷তবে বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top