News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় প্রস্তাব মানতে নারাজ কৃষক সংগঠনের নেতারা
Image

কেন্দ্রীয় প্রস্তাব মানতে নারাজ কৃষক সংগঠনের নেতারা

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি. স.) : বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া কৃষি আইন সংক্রান্ত প্রস্তাব খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি। তাদের দাবি আগামী দিনে আন্দোলন আরো জোরদার হবে। এদিন কৃষক সংগঠনের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় ১৪ ডিসেম্বর দেশজুড়ে ধরনা প্রদর্শন করা হবে। এর আগে সরকারের দেওয়া প্রস্তাব নিয়ে সিনঘু সীমান্তে বিক্ষোভরত কৃষক সংগঠনের নেতারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে। বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে নতুন কৃষি আইন তারা কোনোভাবেই মানবেন না।

সরকারকে এই আইন বিলুপ্তি করতেই হবে। নিজেদের ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা ঠিক করতে গিয়ে কৃষক সংগঠনের নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ১২ ডিসেম্বর দিল্লি-জয়পুর হাইওয়ে বন্ধ করে রাখা হবে। ১৪ ডিসেম্বর একদিনের জন্য টোল প্লাজাগুলিতে ফ্রী করে দেওয়ার ব্যবস্থা করা হবে। ১৪ ডিসেম্বর বিজেপির সমস্ত নেতা ও মন্ত্রীদের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হবে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ১৪ তারিখে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বৈঠক করেন। অন্যদিকে বিরোধী নেতারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top