News Flash

  • Home
  • Uncategorized
  • এটাই সঠিক সময়, সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর পার্থিব প্যাটেলের
Image

এটাই সঠিক সময়, সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর পার্থিব প্যাটেলের

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। সেই পার্থিব প্যাটেল বুধবার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। সমাপ্ত হল উইকেট কিপার ও ব্যাটসম্যান পার্থিবের ১৮ বছরের ক্রিকেট সফর। তিন-মাস পরেই পার্থিবের ৩৬ তম জন্মদিন, তার আগেই নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেললেন পার্থিব প্যাটেল। বুধবার টুইট করে পার্থিব জানিয়েছেন, ‘সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি।’

২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন পার্থিব প্যাটেল। এই ১৮ বছরে দেশের হয়ে ৩৮টি একদিনের ম্যাচ এবং দু’টি টোয়েন্টি ২০ আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন পার্থিব। ২০১৮ সালে শেষবার ভারতের জার্সি পরে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন পার্থিব প্যাটেল। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, এম এস ধোনি, সুরেশ রায়না, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, বিরাট কোহলি প্রমুখ ক্যাপ্টেনের অধিনায়কত্বে খেলেছিলেন পার্থিব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top