News Flash

  • Home
  • Uncategorized
  • সুশান্ত মৃত্যু-মামলায় ধৃত রেজেল মহাকাল, দু’দিনের এনসিবি হেফাজতে
Image

সুশান্ত মৃত্যু-মামলায় ধৃত রেজেল মহাকাল, দু’দিনের এনসিবি হেফাজতে

মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.): পালিয়েও নিস্তার নেই। অবশেষে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জালে ধরা পড়ল অভিনেতা সুশান্ত সিং রাজপূত মৃত্যু মামলায় অভিযুক্ত রেজেল মহাকাল। বুধবারই রেজেল মহাকালকে গ্রেফতার করেছে এনসিবি। গ্রেফতার করার পর এদিনই তার মেডিক্যাল টেস্ট করা হয়। তারপর এসপ্ল্যানেড আদালতে তোলা হয়। এসপ্ল্যানেড আদালত রেজেল মহাকালকে দু’দিনের জন্য এনসিবি হেফাজতে পাঠিয়েছে।

অনুজ কেশওয়ানির (অপর অভিযুক্ত) কাছে মাদক সরবরাহ করত রেজেল মহাকাল। এরপর অনুজ অন্যদের কাছে মাদক সরবরাহ করত। এভাবেই চলত কারবারি। এনসিবি জানিয়েছে, লোখান্ডওয়ালার মিলাত নগরে এদিন তল্লাশি চালিয়ে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করার পর এদিন মহাকালকে মেডিক্যাল টেস্টার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর এসপ্ল্যানেড আদালতে তোলা হয়। এসপ্ল্যানেড আদালত রেজেল মহাকালকে দু’দিনের জন্য এনসিবি হেফাজতে পাঠিয়েছে।

এনসিবি জানিয়েছে, লোখান্ডওয়ালার মিলাত নগরে তল্লাশি চালিয়ে ৫ কেজি মালানা ক্রিম (২.৫ কোটি টাকা মূল্য), মাদক ট্যাবলেট এবং নগদ ১৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মিলাত নগর থেকে আজম শেখ জুম্মান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top