News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে কুয়োয় গাড়ি পড়ে গিয়ে মৃত ৬, আহত ৩ জন
Image

মধ্যপ্রদেশে কুয়োয় গাড়ি পড়ে গিয়ে মৃত ৬, আহত ৩ জন

ছত্তরপুর (মধ্যপ্রদেশ), ৯ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে কুয়োর ভিতরে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। মঙ্গলবার মধ্যরাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তরপুর জেলার মাহারাজপুর থানা এলাকায়, দিওয়ানজী কি পূর্বা গ্রামে। হতাহতরা প্রত্যেকেই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। তাঁদের নাম-ছত্রপাল সিং (৪০), রাজু কুশওয়াহ (৩৭), রামরতন আহিরওয়ার (৩৭), ঘনশ্যাম আহিরওয়ার (৫৫), কুলদীপ আহিরওয়ার (২২) এবং রামধীন আহিরওয়ার (৫০)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির চালকের গাফিলতিতেই দুর্ঘটনাটি ঘটেছে।

মহারাজপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা জেড ওয়াই খান জানিয়েছেন, ‘হতাহতদের বাড়ি উত্তর প্রদেশের মাহোবা জেলার স্বায়াসা গ্রামে। মধ্যপ্রদেশে বিয়েবাড়িতে এসেছিলেন তাঁরা। বিয়েবাড়ি থেকে ৯ জনকে ফিরছিল গাড়িটি, রাতের অন্ধকারে রাস্তার ধারে কুয়োর ভিতরে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। পুলিশ দুর্ঘটনাস্থলে এসে কুয়োর ভিতর থেকে গাড়িটিকে উদ্ধার করে, গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top