News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলায় ছাত্রের মৃতদেহ উদ্ধার
Image

বড়জলায় ছাত্রের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা! মঙ্গলবার সাতসকালে এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এই প্রশ্ণ দেখা দিয়েছে৷ এদিন সকালে বড়জলা এলাকায় বিপ্রদীপ দেব নামে এক কিশোরের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহত কিশোরের বাড়ি রঞ্জিতনগরে৷ সে শ্রীকৃষ্ণ মিশন সুকলের দশম শ্রেণীর ছাত্র ছিল৷ এদিন সকালে বড়জলা এলাকায় একটি বাইকসহ তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়৷ তার এক বন্ধু সুজন নিহতের বাবাকে কল করে জানায় যে বিপ্রদীপ দূর্ঘটনার শিকার হয়েছে৷

জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ নিহত কিশোরের বাবা মা হাসপাতালে ছুটে যান৷ গিয়ে দেখেন ছেলের মৃতদেহ পড়ে রয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার সময় বিপ্রদীপের অবস্থা অত্যন্ত শোচনিয় ছিল৷ হাসপাতলে পৌঁছার সাথে সাথেই বিপ্রদীপ মারা যায়৷ নিহতের বাবার আশঙ্কা বিপ্রদীপকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে৷ যদিও পুলিশ তদন্ত শুরু করেছে৷


এদিকে, রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আনন্দ নগর এলাকায় বাইকের ধাক্কায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ বাইকের ধাক্কায় আহত মহিলার জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ জানা যায় দ্রুতগামী বাইক মহিলাকে ধাক্কা দেয়৷বাইকের ধাক্কায় ছিটকে পড়ে মহিলা গুরুতরভাবে আহত হন৷স্থানীয় লোকজন রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে যান এবং আহত মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান৷ মহিলার পারিবারিক সূত্রে জানা গেছে তিনি বাজারে গিয়েছিলেন৷ বাজার থেকে ফেরার পথেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন৷আমতলী থানা এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ বাইক সহ দুজনকে আটক করেছে৷

বাইক চালককের দ্রুতগামী তার কারণ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ এদিকে শান্তিরবাজার উদয়পুর সড়কে পথ দুর্ঘটনায় ছয়জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে অলয়ছড়া এলাকায়৷সংবাদ সূত্রে জানা গেছে একটি গাড়ি শান্তির বাজার থেকে উদয়পুর এর দিকে আসছিল বিপরীতমুখী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হন৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top