News Flash

  • Home
  • Uncategorized
  • বনধ-এর বন্ধ্যা রাজনীতি প্রত্যাখ্যান করেছেন ত্রিপুরাবাসী : বিজেপি
Image

বনধ-এর বন্ধ্যা রাজনীতি প্রত্যাখ্যান করেছেন ত্রিপুরাবাসী : বিজেপি

আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.)৷৷ বনধ পালন করা বিরোধীদের সংসৃকতি হয়ে দাঁড়িয়েছে৷ কারণ, অস্তিত্ব সংকটের ফলে এ-ছাড়া অন্য কোনও পথ তাঁরা খোলা রয়েছে বলে দেখতে পারছেন না৷ ভারত বনধ-এর বিরোধিতায় এভাবেই সুর চড়িয়েছেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত৷ তাঁর দাবি, বনধ-এর বন্ধ্যা রাজনীতি ত্রিপুরাবাসী প্রত্যাখ্যান করেছেন৷


তিনি বলেন, গত ২৬ নভেম্বর এমনই বনধ ডেকেছিল বিরোধীরা৷ কিন্তু, আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, গতদিনের তুলনায় আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে মানুষ দোকানপাট খুলেছেন৷ তাতে স্পষ্ট, ত্রিপুরাবাসী এই বনধ প্রত্যাখ্যান করেছেন৷ তিনি বলেন, বিরোধীরা অস্তিত্ব সংকটে পড়েছে৷ ফলে, বনধ পালন করা অস্তিত্বের প্রশ্ণে বিরোধীদের সংসৃকতি হয়ে দাঁড়িয়েছে৷ তবে, ত্রিপুরাবাসী এই অপসংসৃকতি পছন্দ করেন না, তা আজ বুঝিয়ে দিয়েছেন৷

তাঁর কথায়, ত্রিপুরায় জনজীবন স্বাভাবিক রয়েছে৷ মানুষ অন্যান্য দিনের মতোই বাড়ি থেকে বের হয়েছেন৷ অফিস-আদালত, সুকল-কলেজে গিয়েছেন৷ দোকানপাট, বাজার-হাট সবই খুলেছে৷ তিনি বলেন, বনধ সত্ত্বেও সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top