News Flash

  • Home
  • Uncategorized
  • ইচাবাজারে আগুনে তিনটি দোকানসম্পূর্ণ ভষ্মীভূত
Image

ইচাবাজারে আগুনে তিনটি দোকানসম্পূর্ণ ভষ্মীভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইচাবাজার রেলক্রসিং এলাকায় অগ্ণিকাণ্ডে ৩টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ সংবাদপত্রে জানা গেছে গতকাল রাত পৌনে বারোটা নাগাদ হঠাৎ ইচা বাজার রেল ক্রসিং সংলগ্ণ এলাকা বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷


আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন রা বেরিয়ে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷দমকল বাহিনীর চেষ্টায় আগুন আয়ত্তে আসলেও এরই মধ্যে তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানিয়েছেন এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷ শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের যেকোনো ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন৷অগ্ণিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক টাকা৷ পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে৷
এদিকে প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷ ক্ষয়ক্ষতি নিরূপণের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ ইচা বাজার রেল ক্রসিং সংলগ্ণ এলাকায় অগ্ণিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়৷স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top