News Flash

Image

বিস্মিত আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ ১৩ ডিসেম্বর আস্তাবল ময়দানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ‘জনপ্রিয়তা’ প্রমাণর জন্য যে জন জমায়েতের আহ্বান করে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন রাজস্বমন্ত্রী তথা আইপিএফটি’র সভাপতি এনসি দেববর্মা৷


মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর এনসি দেববর্মা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সংসদীয় গণতন্ত্রে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের জনজমায়েত আহ্বান করে জনপ্রিয়তা জাচাই করা অনেকটাই বেমানান৷ তিনি বলেন, প্রয়োজনে বিধানসভায় এই সমস্ত বিষয়গুলি করা যেতে পারে৷ তাছাড়া, পার্টি যদি মনে করে তাহলেও এই ধরনের উদ্যোগ নিতে পারে৷ মাঠে জনগণের কাছে এই ধরনের পছন্দ অপছন্দ যাচাই করা পরিষদীয় গণতান্ত্রিক রীতির মত মনে হয়না৷ রাজস্বমন্ত্রী বিস্ময়ের সঙ্গে জানান, ২০১৮ সালের বিজিপি – আইপিএফটি’র জোট সরকার রাজ্যের ক্ষমতায় আসে৷ এই ২ বছর সময়ের মধ্যেই কি সরকারের জনপ্রিয়তা মাঠের মধ্যে জনমত যাচাই করে জানতে হবে৷ তাছাড়া তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠক করেছেন৷ আশ্চর্য্যের বিষয় হল, বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও কিছুই উল্লেখ করেননি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top