News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধভাবে আটকে রাখা কেন্দ্রের প্রিয় পছন্দে পরিণত হয়েছে : মেহবুবা
Image

অবৈধভাবে আটকে রাখা কেন্দ্রের প্রিয় পছন্দে পরিণত হয়েছে : মেহবুবা

শ্রীনগর, ৮ ডিসেম্বর (হি.স.): নিজ বাসভবনে ফের আটকে রাখা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে। মঙ্গলবার টুইটারে ‘গৃহবন্দী’ থাকার একটি ভিডিও আপলোড করে মেহবুবা মুফতি নিজেই এই দাবি করেছেন। ভিডিও-তে দেখা যায়, তালা লাগানো গেটের সামনে দাঁড়িয়ে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলছেন, এটা কেমন ধরনের তামাশা হচ্ছে? গেট খুলে দিন আমাকে বাইরে যেতে হবে, তালা খুলে দিন।


প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাকে দেখান আপনাদের কাছে কী কাগজ রয়েছে, এভাবে বেআইনিভাবে আমাকে আটকে রাখা যায় না। যদিও গেটের উলটোদিক থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। টুইটারে মেহবুবা লেখেন, “অবৈধভাবে আটকে রাখা কেন্দ্রের প্রিয় পছন্দে পরিণত হয়েছে। বদগাম যেতে চেয়েছিলাম আমি, যেখানে কয়েকশো পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আমাকে পুনরায় আটকে দেওয়া হয়েছে।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top