News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিটেনে শুরু করোনার টিকাকরণ
Image

ব্রিটেনে শুরু করোনার টিকাকরণ

লন্ডন, ৮ ডিসেম্বর (হি. স.): ইংল্যান্ডে শুরু হয়ে গেল ফাইজার করোনা টিকার যাত্রা। মঙ্গলবার ৯০ বছরের মার্গারেট কিনানকে করোনার টিকা দেওয়ার মাধ্যমেই ব্রিটেনে শুরু হয় ফাইজারের করোনা টিকাকরণ ।

এতদিন করোনা ট্রায়ালে অনেক স্বেচ্ছাসেবকরা ভ্যাকসিন পেয়েছেন। কিন্তু এবার প্রথমবার ফাইজারের করোনা টিকা পেলেন একজন সাধারণ ব্যক্তি।  এদিন সকাল সকাল উঠে নিজের বাড়ি কভেন্ট্রির নিকটবর্তী হাসপাতালে গিয়ে টিকা নেন ৯০ বছরের মার্গারেট কিনান । সেই সঙ্গে আজ থেকেই শুরু হল ব্রিটেনে করোনার টিকাকরণ। গত সপ্তাহেই ফাইজার ও বায়োঅ্যান্ডটেকের প্রস্তুত টিকাকে ছাড়পত্র দেয় ব্রিটিশ সরকার।

এদিন টিকা পেয়ে খুব খুশি মার্গারেট। তিনি বলেন যে প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা পাওয়ায় খুব ধন্য বোধ করছেন। এটিকে সেরা জন্মদিনের উপহার বলে বর্ণনা করেন আর মাত্র সাতদিন পরে জন্মদিন আসতে চলা মার্গারেট । তিনি  বলেন টিকা দেওয়ার ফলে পরিবারবর্গের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে পারবেন তিনি।  


ইংল্যান্ডে করোনায় মৃত্যু হয়েছে৬১ হাজার জনের । কিন্তু আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আগে টিকা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে বরিস জনসন সরকার। প্রাথমিক ভাবে চারকোটি ফাইজারের শট কিনেছে ব্রিটেন। দুটি করে ডোজ নিতে হবে, অর্থাৎ দুই কোটি মানুষ প্রাথমিক ভাবে টিকা পাবেন। দেশের মোট জনসংখ্যা ৬.৭ কোটি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top