News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত পতাকা দিবস
Image

রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত পতাকা দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ সোমবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালিত হয়েছে৷ এ উপলক্ষে রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জয প্রকাশ তেওয়ারি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জয়প্রকাশ তেওয়ারি দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে বিস্তারিত বক্তব্য রাখেন৷

অনুষ্ঠান শেষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থান থেকে তহবিল সংগ্রহ করা হয়৷ এনএসএসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সোমবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ উল্লেখ্য অন্যান্য বছর বিভিন্ন সুকল-কলেজে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হতো৷ এমনকি সুকল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অন্যান্যদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা হতো৷এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে এই সব অনুষ্ঠান করা সম্ভব হয়নি৷সংক্ষিপ্তভাবে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালিত হয়েছে৷রাজধানী আগরতলা শহর ছাড়াও অন্যান্য স্থান থেকে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালনের খবর মিলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top