News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআরের গাড়ির চাপায় ভবঘুরের মর্মান্তিক মৃত্যু
Image

টিএসআরের গাড়ির চাপায় ভবঘুরের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.)৷৷ মর্মান্তিক দুর্ঘটনায় এক ভবঘুরের মৃত্যু হয়েছে৷ আজ সোমবার সকালে আগরতলার পোস্ট অফিস চৌমুহনিতে পশ্চিম আগরতলা থানার সামনে টিএসআর-এর গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই ভবঘুরে গুরুতর আহত হন৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে৷
আজ সকাল আনুমানিক ১০টা নাগাদ পশ্চিম আগরতলা থানার সামনে টিএসআর-এর বাস একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় ওই ভবঘুরে যুবক গাড়ির নীচে পড়ে যান৷ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত পুলিশ-টিএসআর কর্মীরা মিলে তাঁকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷


ঘটনার প্ররিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, হঠাৎ করে গাড়ির সামনে এসে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে ঘটনা সম্পর্কে তদন্ত শুরু হয়েছে৷ চালকের ভুল ছিল, নাকি নিহত যুবকের অসাবধানতায় দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করে দেখবে পুলিশ৷ তিনি জানান, হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই যুবকের মৃত্যু হয়েছে৷ তাঁর নাম, ঠিকানা কিছুই এখনও জানা সম্ভব হয়নি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top