News Flash

  • Home
  • Uncategorized
  • টানা আট মাস পর রাজ্যে স্কুল-কলেজে শুরু পঠন-পাঠন
Image

টানা আট মাস পর রাজ্যে স্কুল-কলেজে শুরু পঠন-পাঠন

আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.)৷৷ করোনা-র প্রকোপে দীর্ঘ আট মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর আজ থেকে ত্রিপুরায় দশম ও দ্বাদশ এবং কলেজে পঠন-পাঠন শুরু হয়েছে৷
এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আজ (সোমবার) প্রথমদিন সরেজমিনে পর্যবেক্ষণ করতে মহারানি তুলসিবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উমাকান্ত অ্যাকাডেমি (ইংরেজি মাধ্যম), মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ মহিলা মহাবিদ্যালয়, এমবিবি কলেজ, বিবিএম কলেজে গিয়েছি৷ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি৷ দীর্ঘদিন পর শিক্ষাঙ্গনে এসে তাঁরা অত্যন্ত খুশি৷ তাঁর দাবি, আজ ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার উপস্থিতির হার ছিল সন্তোষজনক৷ সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা সরেজমিনে প্রত্যক্ষ করেছি৷


তিনি বলেন, করোনা-প্রকোপের মধ্যেও শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে ক্লাস নিয়েছেন৷ তাছাড়া, নেইবারহুড ক্লাস এখনও চলছে৷ সুকল-কলেজে অংশ নেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি নেওয়া হয়েছে৷ তাঁর বক্তব্য, দশম ও দ্বাদশের সাফল্য দেখেই অন্য শ্রেণির পঠন-পাঠন চালু করার বিষয়ে চিন্তাভাবনা হবে৷ তাঁর কথায়, ত্রিপুরায় করোনা-র প্রকোপ এখন অনেকটা কমেছে৷ তবুও নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি৷ তাই আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে অন্য শ্রেণির পঠন-পাঠন চালু করা হবে৷

মন্ত্রী জানিয়েছেন, এ-বছর বোর্ড পরীক্ষার আগে সুকলে কোনও পরীক্ষা নেওয়া হবে না৷ তবে প্রস্তুতিস্বরূপ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর বোর্ড পরীক্ষা নেওয়া হবে৷ এদিকে বোর্ড পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না৷ তাই সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top