News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে চুরাইবাড়িতে গাড়ি বোঝাই কাঠ উদ্ধার
Image

পাচারকালে চুরাইবাড়িতে গাড়ি বোঝাই কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ বহি রাজ্যে পাচারকালে ত্রিপুরা অসম সীমান্তে আটক বিপুল পরিমাণ সেগুনের টিম্বার৷ চুরাইবাড়ি ফরেস্ট বিটের রুটিন তল্লাশিতে গাড়িসহ আটক ত্রিশ ফুট টিম্বার৷উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের টিম্বার ও গাড়ির বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা৷বর্তমানে গাড়ি ও সেগুনের টিম্বার গুলি পানিসাগর স্থিত জুড়ী ফরেস্ট প্রটেকশন ইউনিটে রাখা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি ফরেস্ট বিটের ফরেস্টার গৌতম দাস গতকাল উনার বনদপ্তরের কর্মীদেরকে নিয়ে রাতের পেট্রোলিং এ বের হন৷ রাতের পেট্রোলিং কালে ঙ্ছ১১/৫৩৩৫ নম্বরের সিলভার কালারের একটি মারুতি ওমনি গাড়িকে দেখে সন্দেহ হয়৷ তখন ফরেস্ট পেট্রোলিং এর গাড়ি নিয়ে মারুতি গাড়ির পিছু ধাওয়া করলে অবস্থা বেগতিক দেখে ওমনি গাড়ির চালক চুরাইবাড়ি থানাধীন খাদিমপাড়া সংলগ্ণ এলাকার ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে ওমনি গাড়িটি রেখে পালিয়ে যায়৷


তৎক্ষণাৎ ফরেস্টের বিট পেট্রলিং কর্মীরা ওমনি গাড়ির কাছে এসে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ত্রিশ ফুট অবৈধ ভাবে নিয়ে যাওয়া সেগুন কাঠের টিম্বার জব্দ করে৷ সাথে আটক করা হয় সেগুন কাঠের টিম্বার গুলি নিয়ে যাওয়া মারুতি ওমনি গাড়ি৷তারপর বিপুল পরিমাণ সেগুন কাঠের টিম্বার সহ গাড়িটি চুড়াইবাড়ি ফরেস্ট বিট অফিসে নিয়ে আসেন বিট অফিসার গৌতম দাস৷ বনদপ্তরের সকল প্রসেসিং সেরে গাড়িসহ বিপুল পরিমাণ সেগুন কাঠের টিম্বার গুলি পানিসাগর স্থিত জুড়ীর ফরেস্ট প্রটেকশন ইউনিটে পাঠিয়ে দেন৷

এদিকে চুড়াইবাড়ি ফরেস্টের বিট অফিসার গৌতম দাস জানান,ওমনি গাড়ি দিয়ে রাতের আধারে অবৈধভাবে সেগুন গাছের টিম্বার গুলি পাচারের উদ্দেশ্যে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল৷ রাতের পেট্রোলিং এর সময় খাদিমপাড়া সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কের উপর থেকে গাড়িসহ বিপুল পরিমাণ সেগুনের টিম্বার উদ্ধার করে চুরাইবাড়ির বনদপ্তরের কর্মীরা৷বিট অফিসার আরো জানান উদ্ধারকৃত সেগুন কাঠের টিম্বার ও জব্দকৃত ওমনি গাড়ির বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা৷ পাশাপাশি তিনি আরো জানান,আগামী দিনেও চুরাইবাড়ি বনদপ্তরের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top