News Flash

  • Home
  • Uncategorized
  • ১২ দিন পর আরব সাগর থেকে উদ্ধার হল মিগ ২৯কে বিমানের দ্বিতীয় পাইলটের মৃতদেহ
Image

১২ দিন পর আরব সাগর থেকে উদ্ধার হল মিগ ২৯কে বিমানের দ্বিতীয় পাইলটের মৃতদেহ

পানাজি, ৭ ডিসেম্বর (হি. স.) : মর্মান্তিক দুর্ঘটনার প্রায় ১২ দিন পর আরব সাগরে  উদ্ধার হল ভেঙে পড়া মিগ ২৯কে বিমানের দ্বিতীয় পাইলট নিশান্ত সিংয়ের মৃতদেহ।  গোয়া   উপকূল থেকে ৩০ মাইল দূরে সমুদ্রের গভীরে ৭০ মিটার নীচ থেকে ভারতীয় নৌসেনা   দ্বিতীয় পাইলটের দেহ উদ্ধার করে বলে সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে নৌসেনা ।  

এই এক বিবৃতিতে আধিকারিকদের পক্ষ থেকে  বলা হয়েছে, ‘‌‘ভারতীয় নৌসেনা দুর্ঘটনাগ্রস্ত মিগ ২৯কে বিমানের দ্বিতীয় পাইলট নিশান্ত সিংয়ের মৃতদেহ সমুদ্রের গভীরে ৭০ মিটার‌ নীচ থেকে উদ্ধার করেছে। গত ২৬ নভেম্বর ঘটেছিল দুর্ঘটনাটি। তারপর এতদিন ধরে তল্লাশির পর গোয়া উপকূল থেকে ৩০ মাইল দূরে মৃতদেহটি খুঁজে পাওয়া গিয়েছে।”  

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর বিকাল ৫টা নাগাদ আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য  থেকে পাড়ি দিয়েছিল মিগ ২৯কে ট্রেনার বিমানটি। তারপরই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। শেষ মুহূর্তে দুই চালক বিশিষ্ট বিমানটি থেকে একজন পাইলট বেরতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন নিশান্ত। তাঁর খোঁজে নামে নৌসেনা। এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশও দেওয়া হয়। নিখোঁজ দ্বিতীয় পাইলটের খোঁজে  ৯টি যুদ্ধজাহাজ ও ১৪টি বিমানও মোতায়েন করা হয়।  অবশেষে ১২দিন পর উদ্ধার হয় দ্বিতীয় পাইলট নিশান্ত সিংয়ের মৃতদেহ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top