News Flash

  • Home
  • Uncategorized
  • বনধকে সমর্থন করছে না ভারতীয় কিষান সংঘ
Image

বনধকে সমর্থন করছে না ভারতীয় কিষান সংঘ

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের ডাকা ৮ ডিসেম্বরের বনধকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, আরজেডি, শিবসেনা, এনসিপি, বামপন্থী দলগুলো। কিন্তু এই বনধকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে কৃষক সংগঠন ভারতীয় কিষান সংঘ। এই সংগঠনের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ৯ ডিসেম্বর বুধবার যেখানে ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসা হবে সেখানে এই বনধের কোনও প্রয়োজন নেই।


অহেতুক এই বনধ করা হচ্ছে। কিছু দেশদ্রোহী ব্যক্তি এই আন্দোলনে প্রবেশ করে পরিস্থিতি অরাজক করে তোলার চেষ্টা করছে বলে দাবি করেছে এই সংগঠন। একটি বিবৃতি জারি করে ভারতীয় কিষান সংঘের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ৯ ডিসেম্বর ফের কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তাই অযথা এই বনধ করা উচিত নয়।


উল্লেখ করা যেতে পারে, এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন যে কৃষি আইন নিয়ে দ্বিচারিতা করছে বিরোধী দলগুলি। এই সকল দলগুলি যখন ক্ষমতায় ছিল তখন কৃষি ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের পক্ষে সওয়াল করেছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top