News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আন্দোলনকে সমর্থন জানালো মহাবিকাশ আঘাড়ি জোট

কৃষি আন্দোলনকে সমর্থন জানালো মহাবিকাশ আঘাড়ি জোট

মুম্বই, ৭ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করল মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোট সরকার। মঙ্গলবারের বনধে এই জোটে থাকা প্রতিটি রাজনৈতিক দলই কৃষকদের পাশে গিয়ে দাঁড়াবে। সোমবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, করোনা সংকটের সময় মানুষ নিজের বাড়িতে বসে ছিল। কিন্তু কৃষকরা ক্ষেতে ক্রমাগত কাজ করে গিয়েছে। সেই কারণে এই সংকটের মধ্যেও দেশে খাদ্যশস্য ও সবজির অভাব বোধ হচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার কৃষি বিরোধী আইন এনে কৃষকদের অবদমিত করতে উঠে পড়ে লেগেছে। কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে ৮ ডিসেম্বর বনধের ডাক দেওয়া হয়েছে। জনগণের কাছে অনুরোধ কৃষকদের জন্য সরব হন।


রাজ্যের মন্ত্রী তথা এনসিপি নেতা হাসান মুশরীফ মহারাষ্ট্রের জনগণকে এই বনধে যোগ দেওয়ার আহ্বান করেছেন। তিনি জানিয়েছেন, এই কেন্দ্রীয় আইন পুঁজিপতিদের সহায়ক হয়ে উঠবে। এই আইনের ফলে কৃষকদের কোমর ভেঙ্গে যাবে। এনসিপি মুখপাত্র নবাব মালিক জানিয়েছেন, দলীয় কর্মীরা সর্বাত্মকভাবে বিক্ষোভরত কৃষকদের জন্য বিক্ষোভ করবে। কংগ্রেস নেতা সতেজ পাটিল দাবি করেছেন যে রাজ্যের প্রতিটা মানুষের কৃষকদের পাশে দাঁড়ানো উচিত।


উল্লেখ  করা যেতে পারে ৮ ডিসেম্বরের কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, শিবসেনা, আর জে ডি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, বামপন্থী দলগুলি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top