News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসতে চলেছেন আয়াতোল্লা আলি খামেনির ছেলে মোজতাবা
Image

ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসতে চলেছেন আয়াতোল্লা আলি খামেনির ছেলে মোজতাবা

বাগদাদ,  ৬ ডিসেম্বর(হি.স.):   ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসতে চলেছেন আয়াতোল্লা আলি খামেনির ছেলে মোজতাবা খামেনি স্থানে বসছে চলেছেন ।শারীরিক অসুস্থতার জেরেই ইরানের সর্বোচ্চ নেতার আসন ছাড়ছেন আয়াতোল্লা আলি খামেনি ।সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে নিজের জায়গায় ছেলেকেই বসাবেন তিনি।


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনি বর্তমানে ৮১ বছর বয়স। তাঁর স্বাস্থ্যের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। গত শুক্রবার ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানির আয়াতোল্লা আলি খামেনির সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু, আচমকা সর্বোচ্চ নেতার শরীর খারাপ হওয়ায় সেই বৈঠক বাতিল করা হয়। খামেনির স্বাস্থ্যের বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে গোটা ইরান। এই কারণেই তাঁর ছেলে ৫১ বছর বয়সী মোজতাবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসানোর প্রস্তুতি শুরু হয়েছে।


উল্লেখ্য, ২০১৪ সালে অন্ত্রের ক্যানসার হওয়ার কারণে একটি অপারেশন হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার। তারপর থেকেই তাঁর বিষয়ে খুব একটা খোঁজখবর পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই লোকচক্ষুর অন্তরালে থাকেন তিনি। ফলে তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর গুপ্তহত্যার পর দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। যেকোনও মুহূর্তে যুদ্ধও লাগার সম্ভাবনাও রয়েছে। সেই কারণেই মোজতাবা খামেনিকে খুব দ্রুত ক্ষমতায় বসানোর চেষ্টা করছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top