News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত পারুপল্লি কাশ্যপ সহ চার ব্যাডমিন্টন তারকা
Image

করোনায় আক্রান্ত পারুপল্লি কাশ্যপ সহ চার ব্যাডমিন্টন তারকা

হায়দরাবাদ, ৬ ডিসেম্বর(হি.স.):   করোনায় আক্রান্ত হলেন সাইনা নেহওয়ালের স্বামী তথা ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপ। কাশ্যপের পাশাপাশি আরও তিন ভারতীয় শাটলার এইচএস প্রণয়, আরএমভি গুরুসাইদত্ত ও প্রণব জেরি চোপড়াও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে । তবে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে সাইনার।

কোনও তারকার শরীরেই করোনার উপসর্গ ছিল না। তবে বর্তমানে নিয়ম মেনেই সেলফ আইসোলেশনে রয়েছেন তাঁরা। সোমবার ফের তাঁদের দ্বিতীয় টেস্ট করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে করোনার প্রথম রিপোর্ট পজিটিভ এসেছে। আবার পরের রিপোর্টে দেখা গিয়েছে রিপোর্ট নেগেটিভ। সেই কারণেই চিকিৎসকরা সোমবার দ্বিতীয় টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন।


গত ২৫ নভেম্বর হায়দরাবাদে গাঁটছড়া বাঁধেন গুরুসাইদত্ত। তার জন্য ছুটি নিয়েছিলেন তিনি। বাকিরা সে সময় ট্রেনিংয়ের জন্য ছিলেন গোপীচাঁদ অ্যাকাডেমিতেই। তবে গুরুসাইদত্তের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরাও। তাই ট্রেনিংয়ে যোগ দেওয়ার আগে আগাম সতর্কতা হিসেবেই আরতি-পিসিআর টেস্ট হয় তাঁদের। আর সেখানেই চারজনের করোনা ধরা পড়ে। তবে গুরুসাইদত্তের স্ত্রী অমূল্যা গুলাপল্লি এবং সাইনার   রিপোর্ট নেগেটিভই এসেছে। কিন্তু বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েই বাকিরা করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তা বোঝা যায়নি। তবে আপাতত এর জন্য বন্ধ সমস্ত ট্রেনিং। দ্বিতীয় রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top