News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড পজিটিভ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী, ভর্তি আম্বালার হাসপাতালে
Image

কোভিড পজিটিভ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী, ভর্তি আম্বালার হাসপাতালে

চন্ডীগড়, ৫ ডিসেম্বর (হি.স.): গত ২০ নভেম্বর হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে কোভাক্সিন টিকার ডোজ নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। এবার অনিল ভিজও করোনাভাইরাসে সংক্রমিত হলেন। শনিবার অনিল ভিজ নিজেই টুইট করে জানিয়েছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি।’ অনিল ভিজে টুইটারে লিখেছেন, ‘আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সান্নিধ্যে যাঁরা এসেছিলেন, তাঁরাও করোনা পরীক্ষা করিয়ে নেবেন।’


গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের ভ্যাকসিন কোভ্যাক্সিনের ডোজ নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। স্বাস্থ্যমন্ত্রকের পাশাপাশি হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব ৬৭ বছর বয়সী অনিল ভিজের কাঁধে রয়েছে। করোনা-মুক্ত না হওয়া পর্যন্ত আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন তিনি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top