News Flash

  • Home
  • Uncategorized
  • কাবু করাই যাচ্ছে না করোনাকে, আমেরিকায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই
Image

কাবু করাই যাচ্ছে না করোনাকে, আমেরিকায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই

ওয়াশিংটন, ৫ ডিসেম্বর (হি.স.): আমেরিকায় কোনও ভাবেই কাবু করা যাচ্ছে না মারণ করোনাভাইরাসকে। ফের রেকর্ড সংখ্যক বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,২৫,২০১ জন। দৈনিক মৃত্যুও বেড়েই চলেছে মার্কিন মুলুকে, শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২,৫০৬ জন রোগীর। ফলে ২৯ ফেব্রুয়ারির পর থেকে বাড়তে বাড়তে আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ২,৭৭,৮৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে।


জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ ২৫ হাজার ২০১ জন। সবমিলিয়ে এযাবৎ আমেরিকায় করোনা-আক্রান্ত হয়েছেন ১৪,৩৪৬,২৪১ জন। নতুন করে ২,৫০৬ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ২,৭৭,৮৭৫-এ পৌঁছেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top