News Flash

  • Home
  • Uncategorized
  • থানার উপর ভরসা হারিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ মৃতের মা
Image

থানার উপর ভরসা হারিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ মৃতের মা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ ডিসেম্বর৷৷ দীর্ঘ দেড় বছর যাবৎ ছেলের খুনিদের শাস্তি না পেয়ে অবশেষে হতভাগা মা থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ৷ ঘটনা বক্সনগর্রে পুঠিয়া ৫ নম্বর ওয়ার্ড এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় গত দেড় বছর পূর্বে পুটিয়া এলাকার বাবুল মিয়ার বহিঃরাজ্যে কলেজ পড়ুয়া ছেলে শরিফ মিয়া( তুহিন) বাড়িতে আসে৷


কিন্তু বাড়িতে আসার পর এলাকার কিছু বন্ধুদের সাথে সামান্য বিষয় নিয়ে বাক-বিতণ্ডা হয়৷ একটা সময় তার বহিঃপ্রকাশ ঘটে জানা যায় যাদের সাথে বাক বিতণ্ডা হয়েছে সকলেই ওই এলাকার পাচারকারী হিসেবে পরিচিত৷ শরীফ মিয়ার পরিবারের অভিযোগ তাকে ঘর থেকে ডেকে নিয়ে উদ্দেশ্য পরিকল্পিত ভাবে বাড়ির পাশেই সীমান্ত এলাকার মধ্যে পাচারকারী তাকে হাত পা ভেঙ্গে প্রাণে মেরে তারকাটার ভেতরে ফেলে দেয়৷


পরবর্তী সময়ের জানাজানি হতেই সেই পাঁচজন পাচারকারী সেখান থেকে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে তুহিন মিয়ার পরিবারের পক্ষ থেকে প্রথমে কলমচৌড়া থানায় পাঁচজনের নাম দিয়ে খুনের অভিযোগে মামলা করা হয়৷ এরা হলেন শাহ আলম মিয়া, শফিক মিয়া, সোহেল মিয়া, কাবিল মিয়া এবং জুয়েল মিয়া কিন্তু মামলা করার পরে পুলিশ কোনো ভূমিকা নেয়নি৷ পরবর্তী সময়ে পুলিশ আধিকারিকে দ্বারস্থ হয়ে কোন কাজ হয়নি৷ দীর্ঘ দেড় বছর কেটে গেল আজ পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ৷

শেষ পর্যন্ত সেই অসহায় পরিবারের শরীফ মিয়ার মা রোকিয়া খাতুন থানার প্রতি আস্থা হারিয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়৷ সেই হতভাগা মা ছেলের খুনীদের শাস্তির দাবিতে কান্নায় ভেঙে পড়েন৷ নিত্যদিন সেই ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় অবস্থায় অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি রাখে৷ এখন দেখার বিষয় পুলিশ সুপার কি ভূমিকা নেয়৷ জানা যায় সেই শরিফ মিয়া বহিঃরাজ্যে বিএড করার জন্য গিয়েছিল ছুটিতে আসার পর সেই ঘটনা ঘটে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top