News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে কুপিয়ে হত্যা অবশেষে গেপ্তার স্বামী
Image

স্ত্রীকে কুপিয়ে হত্যা অবশেষে গেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ ডিসেম্বর৷৷ গত ২২অক্টোবর দুর্গা পূজার ষষ্ঠীর দিন বিকাল বেলায় উদয়পুর তেপানিয়া গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা ঘোষকে তার স্বামী রূপক ঘোষ দা দিয়ে কুপিয়ে হত্যা করে৷ হত্যার পর রূপক গা ঢাকা দেয়৷ রূপক কে গ্রেফতার করার জন্য তেপানিয়া এলাকার মহিলারা আন্দোলন সংঘটিত করে৷


প্রায় ৪৩ দিনের মাথায় আর কে পুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেপানিয়া গ্রাম পঞ্চায়েত থেকে গতকাল তাকে গ্রেফতার করে৷ আজ রূপক কে আদালতে হাজির করলে মাননীয় বিচারক রূপক কে চৌদ্দ দিনের জেল হাজতের নির্দেশ দেন৷ এই ঘটনায় আর কে পুর থানার কেস নং ১৫১/২০৷ ধারা নং ৪৯৮/ ৩০২/ ৩৪ আই পি সি৷
এখানে উল্লেখ থাকে যে রূপক বিয়ের পর থেকেই পণের জন্য তার স্ত্রী ঝর্ণার উপর অকথ্য নির্যাতন চালাতো৷ অই নিয়ে কয়েক বার সালিশি সভাও হয়েছে৷ শেষমেশ পণের জন্য রূপক তার স্ত্রী ঝর্ণা ঘোষকে কুপিয়ে হত্যা করেছে৷ এলাকাবাসী রূপকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ উল্লেখ থাকে যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক রূপক ঘোষের ভাই দীপক ঘোষ ও জেল হাজতে আছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top