News Flash

  • Home
  • Uncategorized
  • মেডিকেলে সংরক্ষিত আসনে ভর্তি নিয়ে হাইকোর্টর অন্তর্বর্তী আদেশে সাময়িক স্থগিতাদেশ
Image

মেডিকেলে সংরক্ষিত আসনে ভর্তি নিয়ে হাইকোর্টর অন্তর্বর্তী আদেশে সাময়িক স্থগিতাদেশ

আগরতলা, ৪ ডিসেম্বর (হি. স.)৷৷ মেডিকেল-এ ভর্তির ক্ষেত্রে আসন সংরক্ষণ-কে চ্যালেঞ্জ জানিয়ে মামলায় ত্রিপুরা হাইকোর্ট কাউন্সেলিং চালু রাখা গেলেও কোন প্রার্থীকে ভর্তি করা যাবে না বলে অন্তর্বর্তী আদেশ দিয়েছে৷


প্রসঙ্গত, রিমস-এ ওবিসি সংরক্ষণে ৩টি এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণীর জন্য ১০টি আসন সংরক্ষিত রাখা হয়েছে৷ এ-বিষয়ে সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্যী জানিয়েছেন, ত্রিপুরায় রাজ্যের জন্য সংরক্ষিত আসন থেকে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণী-র প্রার্থী কোন আসনে সংরক্ষণের সুবিধা পাননি৷ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এ-বছর আগরতলা সরকারি মেডিকেল কলেজ-কে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণীর জন্য অতিরিক্ত ২৫টি আসন বরাদ্দ করেছে৷ সেখান থেকে ১০টি আসন ওই শ্রেণীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে৷ এছাড়া, রিমস বলেছে তারা কেন্দ্রীয় আইন মেনে ভর্তি নেবে৷ এক্ষেত্রে ওবিসি সংরক্ষণ কেন্দ্রীয় আইনের অধীনে বৈধ রয়েছে৷

তবে মামলাকারীর আইনজীবী অরিজিৎ ভৌমিক দাবি করেন, আর্থিক দিক দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষন ব্যবস্থায় রাজ্য বিধানসভায় আইন সংশোধন হয়নি৷ ফলে, এই মুহুর্তে রাজ্যে তার কার্যকর করা সম্ভব নয়৷ এদিন তিনি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, গত ৭ নভেম্বর মেডিকেল-এ ভর্তির জন্য মেডিকেল এডুকেশন অধিকর্তা বিজ্ঞপ্তি জারি করেন৷ তাতে দেখা গেছে, রিমস-এ ওবিসি-র জন্য ৩টি এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণীর জন্য ১০টি আসন সংরক্ষিত রয়েছে৷ অরিজিৎ বাবুর কথায়, ত্রিপুরায় এসটি ৩১ এবং এসসি ১৭ মোট ৪৮ সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে ত্রিপুরায়৷ কিন্তু, ওবিসি এবং আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণীর জন্য আসন সংরক্ষণের কোন আইন ত্রিপুরায় এখনো চালু হয়নি৷


তিনি বলেন, ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার সংসদে সংরক্ষণ আইন সংশোধন করেছিল৷ তাতে আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে৷ কিন্তু, এক্ষেত্রে রাজ্যগুলির হাতে ক্ষমতা রয়েছে, তারা চাইলে ওই আইন চালু করতে পারে৷ তিনি বলেন, ওই আইন রাজ্যেও চালু করার জন্য ত্রিপুরা বিধানসভায় কোন সংশোধনী পাস করানো হয়নি৷ তাই, স্বপ্ণনীল চৌধুরী ওই ভর্তি প্রক্রিয়ায় সংরক্ষণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্ট-এ মামলা করেন৷ কারণ, এরই মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং-র বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ তিনি বলেন, গত ২৫ নভেম্বর ওই মামলায় প্রথম শুনানি হয়েছিল৷ তখন উচ্চ আদালতের প্রধান বিচারপতি আকিল কুরেশি ত্রিপুরা সরকারের জবাব চেয়ে নোটিশ দিয়েছিলেন৷ আজ ওই মামলায় পুনঃ শুনানিতে ত্রিপুরা সরকার নোটিসের জবাব দিয়েছে৷
এদিন উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে প্রধান বিচারপতি এক অন্তর্বর্তী আদেশ জারি করেন৷ তাতে তিনি নির্দেশ দেন, মেডিকেল-এ ভর্তির জন্য কাউন্সিলিং চালু যাবে৷ কিন্তু, কোন প্রার্থী-কে ওই সংরক্ষিত আসনে ভর্তি করা যাবে না৷ ওই মামলায় পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর ধার্য্য হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top