News Flash

  • Home
  • Uncategorized
  • মুদ্রানীতি কমিটির সর্বসম্মতি, রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই
Image

মুদ্রানীতি কমিটির সর্বসম্মতি, রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

মুম্বই, ৪ ডিসেম্বর (হি.স.): পলিসি রেপো রেট অপরিবর্তিত রাখার জন্য সর্বসম্মতিতে ভোট দিয়েছে মুদ্রানীতি কমিটি (মনেটারি পলিসি কমিটি)। তাই রেপো রেট পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, পলিসি রেপো রেট ৪ শতাংশে অপরিবর্তিত রাখার জন্য সর্বসম্মতিতে ভোট দিয়েছে মুদ্রানীতি কমিটি। একইসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২১ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি মাইনাস ৭.৫ শতাংশ অনুমান করা হয়েছে।


ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরবিআই ক্রমাগত ব্যবস্থা নিতে থাকবে, সে কথাও জানিয়েছেন শক্তিকান্ত দাস। গভর্নর আশার সঙ্গে জানিয়েছেন, ধীরে ধীরে স্থিতাবস্থা ফিরছে দেশের অর্থনীতিতে। অর্থনীতিবিদদের মতে, সেই কারণেই হয়তো রেপো রেট বাড়িয়ে নতুন করে চাপ তৈরি করা হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ৪ শতাংশই রাখা হয়েছে রেপো রেট। এই সিদ্ধান্তে সিলমোহর গিয়েছে মনিটারি পলিসি কমিটিও।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top