News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ ডিগ্রি কলেজে আসন খালি প্রায় ২৩ হাজার, ভরতির জন্য সাকুল্যে ৪ হাজার অবশিষ্ট
Image

সাধারণ ডিগ্রি কলেজে আসন খালি প্রায় ২৩ হাজার, ভরতির জন্য সাকুল্যে ৪ হাজার অবশিষ্ট

আগরতলা, ৩ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ২২,৯৩৪টি আসন এখনও খালি পড়ে রয়েছে৷ ভরতির জন্য সাকুল্যে ৪,০০০ ছাত্রছাত্রী অবশিষ্ট রয়েছেন৷ এই তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আবারও আশ্বাস দেন, একজন ছাত্রছাত্রীও কলেজে ভরতির সুযোগ থেকে বঞ্চিত হবেন না৷ তবে আশ্চর্যের বিষয়, অত্যধিক চাহিদার কলেজগুলিতেও আসন খালি পড়ে রয়েছে৷ উদাহরণ হিসেবে শিক্ষামন্ত্রী আগরতলায় তিনটি নামি কলেজের তথ্য তুলে ধরেছেন৷ তাতে দেখা গেছে, উইমেন্স কলেজ, রামঠাকুর, এমবিবি কলেজে প্রচুর আসন খালি৷


আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত তিনটি পর্যায়ে কলেজে ভরতি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ তাতে পাস কোর্সে আসন বণ্টন করা হয়েছিল ৭,২৪৫ এবং ভরতি হয়েছেন ৫,১০৫ জন এবং অনার্স কোর্সে আসন বণ্টন করা হয়েছিল ৬,৫৮৫ ও ভরতি হয়েছেন ৪,৬১৪৷ এদিকে, ৩.১ পর্যায়ে আসন বণ্টন করা হয়েছিল ২,৯২৫ এবং এখন পর্যন্ত ভরতি হয়েছেন ৫২০ জন ছাত্রছাত্রী৷ তিনি জানান, ৩.১ পর্যায়ে আজ রাত পর্যন্ত ছাত্রছাত্রীরা ভরতি হতে পারবেন৷


তাঁর দাবি, ত্রিপুরায় বর্তমানে উইমেন্স এবং রামঠাকুর কলেজে ভরতির জন্য সবচেয়ে বেশি চাহিদা৷ তেমনি, ইংরেজি, এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ভীষণ কদর রয়েছে৷ এছাড়া, হিউম্যান ফিজিওলজি বিষয়েরও প্রচুর চাহিদা৷ শিক্ষামন্ত্রীর কথায়, এখন পর্যন্ত আসন বণ্টন করা হয়েছে ২৬,৮০২ এবং ছাত্রছাত্রী ভরতি হয়েছেন ১৪,১৩৩ জন৷ আরও সাকুল্যে ৪ হাজার ছাত্রছাত্রী ভরতির জন্য অবশিষ্ট রয়ে গেছেন৷
তিনি বলেন, এমন অনেকেরই আসন বণ্টন হলেও তাঁরা কলেজে ভরতি হননি৷ কারণ, পছন্দের কলেজ কিংবা সাবজেক্ট পাননি তাঁরা৷ কারোর পছন্দের কলেজে অনার্স কপালে জুটেনি৷ তাঁর সাফ কথা, চতুর্থ পর্যায়ের পর ভরতির জন্য নতুন কোনও সুযোগ দেওয়া হবে না৷ এক্ষেত্রে ৭ ডিসেম্বর থেকে চতুর্থ পর্যায়ের ভরতি শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷ ১৬ ডিসেম্বর তালিকা প্রকাশিত হবে৷ তিনি জানান, ত্রিপুরায় শারীরিক প্রতিবন্ধী একজনও কলেজে ভরতি হওয়ার জন্য বাকি নেই৷


এদিন শিক্ষামন্ত্রী বিভিন্ন কলেজে খালি আসনের বিস্তারিত তথ্য দিয়েছেন৷ তিনি বলেন, বিএ পাস কোর্সে ১৮,৬৩৪টি আসন এখনও খালি৷ এছাড়া, বিএ অনার্স কোর্সে ১,৬৯৬টি, বিকম পাস কোর্সে ৫১৭টি, বিকম অনার্স কোর্সে ৮৬টি, বিএসসি পাস কোর্সে ১,৫৫৩টি এবং বিএসসি অনার্স কোর্সে ৪৪৮টি আসন এখনও খালি৷

মন্ত্রী রাজধানী আগরতলায় তিনটি নামি কলেজের আসনের হিসাব দিয়েছেন৷ তাতে দেখা গেছে, বিএ পাস কোর্সে উইমেন্স-এ ৬৪৩টি, এমবিবি-তে ৯৪৩টি এবং রামঠাকুর কলেজে ৪৫৮টি আসন এখনও খালি৷ তেমনি, বিএ অনার্স কোর্সে উইমেন্স-এ ১৩৫টি, এমবিবি-তে ১৪৩টি এবং রামঠাকুর কলেজে ১১৮টি আসন খালি পড়ে রয়েছে৷ একই অবস্থা বিজ্ঞান বিষয়েও৷ বিএসসি পাস কোর্সে উইমেন্স-এ ৯৯টি, এমবিবি-তে ১২৮টি এবং রামঠাকুর কলেজে ১৬৮টি আসন এবং অনার্স কোর্সে উইমেন্স-এ ৩২টি, এমবিবি-তে ১১৪টি এবং রামঠাকুর কলেজে ৪৫টি আসন খালি রয়েছে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, একজন ছাত্রছাত্রীও কলেজে ভরতির সুযোগ থেকে বঞ্চিত হবেন না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top