News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে একাধিক দোকানে চুরি
Image

কমলপুরে একাধিক দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ধলাই জেলার কমলপুর শহরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ জানাজায় গতকাল গভীর রাতে বাজারের বেশ কয়েকটি দোকানে পরপর চুলের দল হানা দেয়৷ চোরেরা হানা দিয়ে প্রচুর জিনিসপত্র এবং নগদ টাকা-পয়সা হাতিয়ে নিয়ে গেছে৷ দোকান গুলির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসে৷ খবর পেয়ে সংশ্লিষ্ট দোকানের মালিকরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয় কমলপুর থানার পুলিশকে৷

পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে৷ তবে এখনও পর্যন্ত এই চুরির ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ কমলপুর শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে বেশ কয়েকটি দোকানে পরপর চুরির ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷কমলপুর শহর এবং শহরতলি এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে৷ পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করেছে চোরেরা৷পুলিশ সক্রিয় থাকলে কমলপুর শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনা কোনোভবেই ঘটতে পারত না বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেছেন৷ এই চুরির ঘটনার জন্য পুলিশকে তারা বহুলাংশে দায়ী করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top