News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের ধাক্কায় পানিসাগরে মর্মান্তিক মৃত্যু হল কৃষকের
Image

ট্রেনের ধাক্কায় পানিসাগরে মর্মান্তিক মৃত্যু হল কৃষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পানিসাগর থানা এলাকার বিলথৈ বাজার সংলগ্ণ এলাকায় শিলচর থেকে আগরতলা গামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত কৃষকের নাম রবীন্দ্র নাথ৷


জানা যায় ওই কৃষক জমির ধান কেটে ধান নিয়ে বাড়িতে ফিরছিলেন৷ তিনি যখন রেললাইন পার করছিলেন তখন লক্ষ্য করেননি যে ট্রেনটি লাইন দিয়ে আসছে৷ তার অলক্ষ্যেই ট্রেন চলে এসে তাকে ধাক্কা দেয়৷ তাতে ঘটনাস্থলেই ধানের বোঝা নিয়ে ছিটকে পড়ে ওই কৃষক৷ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় পানিসাগর থানার পুলিশ এবং দমকল বাহিনীকে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বৃদ্ধ কৃষককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷


কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ এবং আরপিএফ জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ওই বৃদ্ধ কৃষক কানে কিছুটা কম শোনেন৷ সে কারণেই ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি৷ তাতেই বিপত্তি ঘটেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top