News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ ডিসেম্বর দেশজুড়ে চিকিৎসক ধর্মঘটের ডাক
Image

১১ ডিসেম্বর দেশজুড়ে চিকিৎসক ধর্মঘটের ডাক

কলকাতা, ৩ ডিসেম্বর ( হি স): যত সময় বাড়ছে ততই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা । করোনা কাঁটায় নাজেহাল শহর । এরই মাঝে দেশজুড়ে চিকিৎসক ধর্মঘটের ডাক । আগামী ১১ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছে চিকিৎসকরা।


আয়ুর্বেদিক চিকিৎসকদের অস্ত্রোপচারের অনুমতি দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে ১১ ডিসেম্বর শুক্রবার দেশব্যাপী ১২ ঘণ্টা চিকিৎসক ধর্মঘটের ডাক দিল সর্বভারতীয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। নন কোভিড চিকিৎসার ক্ষেত্রে এই ধর্মঘট লাগু হবে বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে। যে কোনও ইমার্জেন্সি, চোট-আঘাত, প্রসব ইত্যাদি পরিষেবা এবং আইসিইউ, আইটিইউ ইত্যাদি জরুরি পরিষেবা ধর্মঘটের বাইরে থাকবে। সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোরে ধর্মঘট হবে। ওইদিন পরিকল্পিত অপারেশন বা ইলেকটিভ সার্জারি হবে না। মেডিক্যাল কলেজগুলির শিক্ষক চিকিৎসক, সরকারি চিকিৎসক, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন, ডাক্তারি পড়ুয়াদের সংগঠন, হাসপাতালগুলির সংগঠন, বিভিন্ন নার্সিং সংগঠনকে এই ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে আইএমএ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top