News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা সরকারের! প্রতিবাদে পদ্মবিভূষণ ফেরালেন বাদল

কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা সরকারের! প্রতিবাদে পদ্মবিভূষণ ফেরালেন বাদল

অমৃতসর, ৩ ডিসেম্বর (হি.স.): কৃষি আইনের নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষুব্ধ অন্নদাতারা। এবার ক্ষোভপ্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পঞ্জাবের পাঁচ-বারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। প্রকাশ সিং বাদল এতটাই ক্ষুব্ধ যে তিনি পদ্মবিভূষণ পুরষ্কার ফিরিয়ে দিয়েছেন। প্রকাশ সিং বাদল ছাড়াও জাতীয় পুরষ্কার ফিরিয়ে দিতে চলেছেন শিরোমণি অকালি দল (গণতান্ত্রিক)-এর প্রধান এবং বিদ্রোহী রাজ্যসভার সাংসদ সুখদেব সিং ঢিন্ডসা। সুখদেব জানিয়েছেন, ‘পদ্মভূষণ পুরষ্কার ফিরিয়ে দেব আমি।’  


বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখে, পদ্মবিভূষণ পুরষ্কার ফিরিয়ে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পঞ্জাবের পাঁচ-বারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কৃষকদের সঙ্গে বিস্বাসঘাতকতা করেছে সরকার। কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগও তুলেছেন প্রকাশ সিং বাদল। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি জানান, কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে যে আচরণ করছে, তাতে তিনি ব্যথিত। এরপরই জাতীয় পুরষ্কার ফিরিয়ে দেওয়ার কথা জানান শিরোমণি অকালি দল (গণতান্ত্রিক)-এর প্রধান সুখদেব সিং ঢিন্ডসা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top