News Flash

  • Home
  • Uncategorized
  • জানুয়ারিতেই আসছে নতুন দল, ৩১ ডিসেম্বর ঘোষণা : রজনীকান্ত
Image

জানুয়ারিতেই আসছে নতুন দল, ৩১ ডিসেম্বর ঘোষণা : রজনীকান্ত

চেন্নাই, ৩ ডিসেম্বর (হি.স.): দল ঘোষণা করতে পারেন তামিল সুপারস্টার রজনীকান্ত! এই জল্পনায় মগ্ন ছিলেন তাঁর ভক্ত ও অনুগামীরা। অবশেষে রজনীকান্ত নিজেই জানিয়ে দিলেন, ইংরেজি নতুন বছরের প্রথম মাসেই আসতে চলেছে তাঁর নতুন রাজনৈতিক। এ বিষয়ে ঘোষণা করা হবে আগামী ৩১ ডিসেম্বর। বৃহস্পতিবার টুইট করে জানিয়ে দিয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। বৃহস্পতিবার তামিল ভাষায় রজনীকান্ত টুইট করে লিখেছেন, ‘জানুয়ারিতে স্থাপনা নতুন রাজনৈতিক দলের। এ বিষয়ে ঘোষণা করা হবে ৩১ ডিসেম্বর।’


সুপারস্টার রজনীকান্ত যে রাজনৈতিক জগতে প্রবেশ করতে ইচ্ছুক, ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম বার সে কথা তিনি দেশবাসীকে জানিয়েছিলেন। সঙ্গে আঁচও দিয়েছিলেন যে নিজের নতুন রাজনৈতিক দল স্থাপন করতে পারেন তিনি। এমনকি একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন তিনি, যাতে তাঁর ফ্যানক্লাবের সদস্যরা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। অনেকেরই ধারণা, তাঁর সংগঠন ‘রজনী মক্কল মন্দ্রম’-এর নামেই তাঁর রাজনৈতিক দলটি তৈরি হবে। যদিও সেই তথ্যের কোনও ভিত্তি আপাতত নেই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top