News Flash

Image

দূর্ঘটনায় গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ বিশালগড় বাইপাস রোডে মারুতি এবং জলের ট্যাংকারের সংঘর্ষে চারজন গুরুতরভবে আহত হয়েছেন৷ সংবাদ সূত্রে জানা গেছে একটি মারুতি গাড়ি উদয়পুর এর উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল৷ মারুতি গাড়ির পেছনদিকে আসছিল জলের ট্যাঙ্কার গাড়িটি৷ দ্রুতবেগে এসে জলের ট্যাঙ্ক কার্ডটি মার দিকে থেকে পেছন দিক দিয়ে সজোরে ধাক্কা দেয়৷তাতে যাত্রীবাহী মারুতি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়৷ মারুতি গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন৷

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ খবর পাঠানো হয় আমতলী থানার পুলিশ এবং দমকল বাহিনীকে৷খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জলের ট্যাংকের চালকের অসাবধানতা এবং দ্রুতগামী তার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷

স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গাড়ি আটক করেছে৷ স্থানীয় জনগণ জানিয়েছেন বাইপাস রোডে বর্তমানে খাদ খন্দরে পরিণত হয়েছে৷ তদুপরি যানবাহন দ্রুতবেগে চলাচল করে৷ তাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷অবিলম্বে বাইপাস রোড সংস্কার করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top